দুর্ঘটনায় গুরুতর আহত বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর! ভাঙচুর, পথ অবরোধ
প্রচারে বেরিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এদিন গাইঘাটার হাঁসপুরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িশান্তনু ঠাকুরের গাড়ির সামনে আঘাত করে।
প্রচারে বেরিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এদিন গাইঘাটার হাঁসপুরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি শান্তনু ঠাকুরের গাড়ির সামনে বামদিকে আঘাত করে। সংঘর্ষে শান্তনু ঠাকুরের মাথায় আঘাত লাগে। সঙ্গে থাকা দুই দলীয় কর্মীও আহত হন। দলীয় কর্মীরাই আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান।

প্রচারে বেরিয়ে আহত বিজেপি প্রার্থী
এদিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে কল্যাণীর দিকে যাচ্ছিল বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। গাইঘাটার হাঁসপুরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি
শান্তনুর গাড়িতে ধাক্কা মারে। শান্তনু ঠাকুরের মাথায় আঘাত লাগে।

গাড়িতে ভাঙচুর বিজেপি সমর্থকদের
বিজেপি সমর্থকরা যে গাড়িটি শান্তনু ঠাকুরের গাড়িতে ধাক্কা মারে সেটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। গাড়িটিতে পুলিশ ও ইলেকশন ডিউটি স্টিকার
লাগানো ছিল বলে অভিযোগ। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ গেলে পুলিশের গাড়িতেও বিজেপি কর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

বিজেপি কর্মীদের পথ অবরোধ
দুর্ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত গাড়ির চালক। অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা।












Click it and Unblock the Notifications