ষড়যন্ত্রের অভিযোগ পুলিশের বিরুদ্ধে! সুপ্রিম কোর্ট থেকে ৫ দিনের 'রক্ষা কবচ' অর্জুন সিং-এর

রাজ্যের পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিভিন্ন মামলায় আগাম জামিনের জন্য তিনি সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন।

রাজ্যের পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিভিন্ন মামলায় আগাম জামিনের জন্য তিনি সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় আশঙ্কাপ্রকাশ করে বলেছিলেন, ভুয়ো সংঘর্ষে হত্যা করা হতে পারে অর্জুন সিংকে। এদিন সুপ্রিম কোর্ট শুনানিতে পাঁচ দিনের রক্ষা কবচ দিয়েছে অর্জুন সিংকে। আগামী ২৮ তারিখ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন অর্জুনের

সর্বোচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গ পুলিশ, ষড়যন্ত্র করছে। তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ অর্জুনের। গ্রেফতারির আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া বলে জানিয়েছেন তাঁর আইনজীবী রঞ্জিত মিশ্র। অর্জুনের বিরুদ্ধে ১০০-র কাছাকাছি মামলা রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

কৈলাস বিজয়বর্গীর অভিযোগ

কৈলাস বিজয়বর্গীর অভিযোগ

ইতিমধ্যেই দলের ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং-র জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরীকে নির্দেশ দিয়েছেন অর্জুন সিংকে গ্রেফতার করতে। কৈলাস বিজয়বর্গীর আশঙ্কা ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলা হতে পারে অর্জুন সিংকে। তিনি আরও বলেছেন, যদি অর্জুন সিং-এর কোনও ক্ষতি হয় তাহলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভাটপাড়ায় গণ্ডগোল

ভাটপাড়ায় গণ্ডগোল

বুধবার সকালে ভাটপাড়া ছিল থমথমে। বিভিন্ন জায়গায় চলছে পুলিশি টহল। রবিবার ভাটপাড়ায় উপনির্বাচনের আগের দিন থেকে গণ্ডগোলের শুরু। গোটা এলাকা জুড়ে তখন থেকেই তৃণমূল ও বিজেপির সংঘর্ষ চলেছে। সোমবারের মতো মঙ্গলবার সকালেও কাঁকিনাড়া রেল স্টেশনের কাছে ২৯ নম্বর রেলগেট এলাকায় অবরোধ শুরু হয়। দাঁড়িয়ে পড়ে ট্রেন। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিস্তীর্ণ এলাকায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চলে। পরে গণ্ডগোল থামাতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+