Municipal election 2022: প্রাণ নাশের শঙ্কা প্রকাশ করে হাইকোর্টে বিজেপি প্রার্থীরা
Municipal election 2022: প্রাণ নাশের শঙ্কা প্রকাশ করে হাইকোর্টে বিজেপি প্রার্থীরা
প্রার্থী হওয়ার পর থেকে প্রতিনিয়ত হুমকি আসছে। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন পুরসভা ভোটের বিজেপি প্রার্থীরা। কাঁথি, ভাটপাড়ার সব ওয়ার্ডের বিজেপি প্রার্থীরাই কলকাতা হাইকোর্টে মামলা ঠুেকছে। তাঁরা অভিযোগ করেছেন প্রতিনয়ত তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

শুভেন্দুর গড় কাঁথিতে পুরসভা ভোটের বিজেপি প্রার্থীদের প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। নানা ভাবে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। শুধু শুভেন্দুর গড় নয় ভাটপাড়ার তিনটি ওয়ার্ডেও বিজেপি প্রার্থীদেরও অভিযোগ তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। এই নিয়ে তাঁরা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন এই দুই জায়গায় পুরসভা ভোটের বিজেপি প্রার্থীরা।
বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলাটি শুনানির আর্জি জানানো হয়েছে। মঙ্গলবার মামলাটি শুনবেন বিচারপতি। এর আগেও বিজেপির পক্ষ থেকে পুরসভা ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবিতে মামলা করেছিল বিজেপি। রাজ্যপুলিশ দিয়ে পুরভোট হলে সেটা সুষ্ঠু ভাবে হবে না বলে দাবি করেছিল বিজেপি। তাঁরা অভিযোগ করেছেন রাজ্যের ১০৮টি পুরসভার একাধিক জায়গায় মনোনয়ন জিতে পারছে না বিজেপি প্রার্থীরা। তাঁদের ভয় দেখানো হচ্ছে। প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে কলকাতা সহ রাজ্যের চার পুরসভা ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। শেষ পর্যায়ের চার পুরসভার ভোটে তুমুল অশান্তি হয়েছে। বিধাননগরে প্রচুর ভুয়ো ভোটার দেখা গিয়েছে। আবার আসানসোলে পুরভোটের দিন গুলি চালানোর ঘটনাও ঘটেছে। কাজেই বাকি ১০৮টি পুরসভা ভোটেও যে অশান্তি হবে তাতে কোনও সন্দেহ নেই। এমনই আশঙ্কা করছে বিজেপি প্রার্থীরা। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভা কেন্দ্রে ভোট। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশের কাছে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন।
হাতে আর বেশি সময় নেই। সেকারণে প্রস্তুতি দ্রুত নেওয়া হচ্ছে। ১০৮টি পুরসভার সবকটাতেই রুট মার্চ করা হচ্ছে কিনা সেটা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কারণ বেশিরভাগ পুরসভা এলাকাতেই পুলিশ রুট মার্চ করছে না বলে অভিযোগ উঠেছে। কমিশনের কাছে অভিযোগও পাঠানো হয়েছে। গত দুই পুরসভা ভোটের বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। এবার তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে তারা। তাই রাজ্য পুলিশ কতটা কাজ করছে তা নিয়ে বিস্তারিত তথ্য চেেয় পাঠানো হয়েছে। প্রথম থেকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করছে রাজ্য নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications