তৃণমূলের তারকা প্রার্থী আসলে ‘মরশুমি পাখি’! বিজেপির টিকিট পেয়েই নিশানা দুধকুমারের
বীরভূমে তৃণমূলের তারকা-সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির দুধকুমার মণ্ডল। বিজেপির টিকিট পেয়েই তিনি ময়দানে নেমে পড়লেন ভোট-যুদ্ধে।
বীরভূমে তৃণমূলের তারকা-সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির দুধকুমার মণ্ডল। বিজেপির টিকিট পেয়েই তিনি ময়দানে নেমে পড়লেন ভোট-যুদ্ধে। আর ভোট-ময়দানে নেমেই তিনি নিশানা করলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল তৃণমূল প্রার্থীকে মরশুমি পাখি বলে কটাক্ষ করলেন।

দুধকুমার মণ্ডল জেলার অতি পরিচিত মুখ। তৃণমূলের অনুব্রত মণ্ডলের সমকক্ষ হয়ে ওঠার চেষ্টা করেছিলেন বিজেপির সভাপতি হিসেবে। কিন্তু রাজনীতির লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। পদ হারিয়েছিলেন জেলা সভাপতির। তারপর ধীরে ধীরে তিনি প্রত্যাবর্তন করেছেন। এবং এবার বীরভূম থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন।
আর প্রার্থী তালিকা প্রকাশের পরই ময়দানে নেমে তিনি কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। তিনি শতাব্দী রায়কে মরশুমি পাখি বলে কটাক্ষ করেন। বলেন, ভোট নিয়ে চলে যান, আর তাঁর দেখা মেলে না। আর অনুব্রত মণ্ডলকে নিশানা করে বলেন, তাঁর নকুলদানা থেকে পাঁচন- সমস্ত কিছুরই জবাব দেবেন সাধারণ মানুষ।
উল্লেখ্য, তৃণমূলের পরাক্রমের মধ্যেই তাঁর এলাকায় দুধকুমার মণ্ডল বরাবার জিতে এসেছেন। এবারও পঞ্চায়েত নির্বাচনে তাঁর এলাকায় জয়ী হয়েছে বিজেপি। তার পুরস্কারস্বরূপ বিজেপির টিকিট পেলেন দুধকুমার মণ্ডল। লকেট চট্টোপাধ্যায়কে অন্য আসনে সরিয়ে দুধকুমার মণ্ডলকে টিকিট দেওয়া হয়।
এদিন প্রচারে বেরিয়ে তিনি বলেন, মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, বিপুল সাড়া পাচ্ছি। গত দুবারের সাংসদকে এবার তিনি হারিয়েই ছাড়বেন। তিনি বলেন, এবার নিশ্চিতভাবেই হারবেন তৃণমূলের তারকা প্রার্থী। এই কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি।












Click it and Unblock the Notifications