‘দলবদলু’ মানসবাবু ফ্যাক্টর নন ভোটে, কোন অঙ্কে হাসিল হবে জয়, জানালেন দিলীপ

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে তার নাম ঘোষিত হওয়ার পরে শুক্রবার থেকেই প্রচার শুরু করে দিলেন‌ দিলীপ ঘোষ‌। রাজ্য বিজেপির সভাপতি তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ‌ এই কেন্দ্রে লড়বেন‌ তৃণমূল‌

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে তার নাম ঘোষিত হওয়ার পরে শুক্রবার থেকেই প্রচার শুরু করে দিলেন‌ দিলীপ ঘোষ‌। রাজ্য বিজেপির সভাপতি তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ‌ এই কেন্দ্রে লড়বেন‌ তৃণমূল‌ কংগ্রেসের মানস ভুঁইয়ার বিরূদ্ধে। তিনি বলেন, '২০১৬ সালে বিধানসভা নির্বাচনে লড়েছিলাম জেতার জন্য। জিতেছি। এবারও জেতার জন্য লড়াই করছি।

মানসবাবু কোন‌‌ও ফ্যাক্টর নন

দিলীপবাবু আরও বলেন, মানসবাবু কোন‌‌ও ফ্যাক্টর নন। সবাই মানস ভুঁইয়াকে চিনে গেছেন। আর আমাকেও জেনে গেছেন। হিসাব করেই মানুষ‌ ভোট দেবেন। যিনি বারে বারে দল‌বদল করেন, তাঁকে এখানকার লোকজন ভোট দেবেন না।

প্রচার পরিকল্পনা প্রস্তুত

প্রচার পরিকল্পনা প্রস্তুত

বৃহস্পতিবার যখন‌ বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে তখন তিনি ছিলেন খড়্গপুরে। শুক্রবার সকালে খড়্গপুরের কিছু জায়গায় প্রচার সারেন‌ তিনি। বিকালে মেদিনীপুরের বিধাননগর এলাকাতে প্রচার চালানোর পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে একটি সভা করেন তিনি। কীভাবে প্রচার করা হবে তা নিয়ে সেখানে আলোচনা হয়।

রাজ্যে শিল্প নেই, ইস্যু বিজেপির

রাজ্যে শিল্প নেই, ইস্যু বিজেপির

তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই। দুর্নীতি আর হিংসার রাজনীতি চলে এখানে। দিলীপ ঘোষ‌ বুঝিয়ে দিয়েছেন, এবার তাঁদের প্রচারের ইস্যু হবে শিল্প না থাকা। তিনি বলেন, এখানকার মানুষ‌ শান্তি চায়, শিল্প চায়। কিন্তু এ রাজ্যে সেসব কিছু হয় না, এখানে সব জায়গায় শুধু বোমা শিল্প গড়ে উঠেছে।

ক্ষোভ মিটে যাবে অচিরেই

ক্ষোভ মিটে যাবে অচিরেই

প্রার্থী তালিকা ঘোষণার পরে কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়। এ প্রসঙ্গে দিলীপবাবুর দাবি ২-৩ দিনের মধ্যে সব মিটে যাবে। সব কয়টি আসনে জেতার জন্য লড়াই শুরু করবেন‌ নেতা-কর্মীরা। দল যাঁকে প্রার্থী করেছে, তাঁদের মেনে নিতে হবে।

মানসবাবু দলবদলে তৃণমূলে

মানসবাবু দলবদলে তৃণমূলে

২০১৬ সালে বিধানসভা নির্বাচনে মানস ভুঁইয়া কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী হিসাবে সবং আসন‌‌ থেকে জেতার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মানস ভুঁইয়া এখন রাজ্যসভার সাংসদ। তিনি বলেন, আমি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছি।

গতবারের ফল

গতবারের ফল

২০১৪ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে ৫,৮১,৮৬০ ভোট পেয়ে ১,৮৬,৬৬৬ ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী‌ সন্ধ্যা রায়। এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রভাকর চক্রবর্তী পান ১,৮০,০৭১ ভোট। এই লোকসভা কেন্দ্রে বিজেপি এবার জয়ের আশা করছে।

ঘাটালে ভারতী

ঘাটালে ভারতী

এদিকে ঘাটাল আসন থেকে বিজেপি প্রার্থী হিসাবে লড়াই করবেন‌ প্রাক্তন পুলিশ‌ সুপার ভারতী ঘোষ। অভিনেতা দেবের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। ইতিমধ্যে ঘাটালে কর্মিসভা করেছেন দেব। আগামী সোমবার এই কেন্দ্রে কর্মিসভা করার কথা আছে ভারতী ঘোষের।
[আরও পড়ুন:তৃণমূলের দলছুট নেতা প্রার্থী হয়ে কোচবিহারে নামতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেল বিজেপি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+