Dilip Ghosh: রবিবারে মাছের বাজারে হাজির দিলীপ, বিক্রেতাকে কী পরামর্শ দিলেন বিজেপি প্রার্থী
রবিবাসরীয় প্রচারে জমজমাট প্রার্থীদের প্রচার। একদিকে যখন বাঁকুড়ার বিজেপি প্রার্থী পুকুরে নেমে সাঁতার কাটছেন। আরেকদিকে সকাল সকাল একেবারে মাছের বাজারে পৌঁছে গিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
মাছের বাজারে তাঁকে ঘুরতে দেখা গিয়েছে। মাছ বিক্রেতাদেরক সঙ্গেও কথা বলেছেন তিনি। দিলীপ ঘোষ আবার মাছ বিক্রেতাকে বিড়ি না খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মাছ বিক্রেতাকে প্রশ্ন করেন হাঁপানি রয়েছে নাকি একেবারে বিড়ি খাবেন না।

দুর্গাপুরের হেডকোয়ার্টার মোড়ের কাছে এক মাছ বিক্রেতার সঙ্গে আলাপ জমিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাছ বিক্রেতা কথা বলতে বলতে কাশছিলেন। তখনই দিলীপ ঘোষ বলেন হাঁফানি আছে নিশ্চয়, বিড়ি খাবেন না। তাঁর কাছ থেকে ১ কেজি বাটা মাছ কিনে নিয়ে যান তিনি। ২০০ টাকা দাম দিয়েই কিনে নেন কোনও দরদাম করতে দেখা যায়নি বিজেপি প্রার্থীকে।
এদিকে আজই আবার দুর্গাপুরে যাচ্ছেন অমিত শাহ। সেখানে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে দিলীপ ঘোষেরও থাকার কথা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দিলীপের নির্বাচনী কেন্দ্র বর্ধমান দুর্গাপুরের জন্যই এই বিশেষ বৈঠক। মেদিনীপুর কেন্দ্র থেকেই জিতে এসেছেন দিলীপ ঘোষ। এই প্রথম তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। বর্ধমান -দুর্গাপুর কেন্দ্রে প্রথমে প্রার্থী হতে রাজি ছিলেন না দিলীপ ঘোষ। অনেক আলোচনার পরে তাঁকে প্রার্থী করা হয়। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে।
প্রচারের প্রথম দিন থেকেই বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কীর্তি আজাদকে নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন বলে দাবি করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কমিশনে নালিশ জানিয়েছিল শাসক দল । তাতে দিলীপ ঘোষকে সতর্কও করা হয়েছিল। একাধিকবার প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
দুর্গাপুরে এদিন প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব চাই প্রসঙ্গে দিলীপ বলেন নিঃশর্তই নাগরিকত্ব হবে উনার দরকার আছে উনি অ্যাপলাই করে দিন ।
দুর্গাপুরে মুখ্যমন্ত্রী ,থাকা নিয়ে কটাক্ষ দিলিপের দিলীপ ঘোষ যখন মেদিনীপুরে ছিল তখন মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের ঘাঁটি গেছিলেন আমরা যেরকম সাইকেল রাখি স্ট্যান্ডে উনি একটা হেলিকপ্টার রেখেছেন দুর্গাপুরে সিটি সেন্টার জুন মালিয়া প্রসঙ্গেও তিনি জানান জুন মালিয়া দেখতে সন্ধ্যা রায়ের মতো ওনার সুন্দর চেহারাটা দেখার জন্য লোকে বসে থাকতো উনাকে টিভিতেও দেখা যায় না উনি বের হন না রোদের চেহারা খারাপ হয়ে যাবে বলে।












Click it and Unblock the Notifications