উত্তরপ্রদেশ থেকে লোক এনে কুকুরের মতো মারবেন! ভারতীর ‘রণচণ্ডী’ মূর্তি ভাইরাল

কয়েকদিন আগেই কেশপুর থানার ওসিকে প্রকাশ্যে ধমক দিয়েছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। সেদিন তাঁর সেই ধমককে প্রাক্তন পুলিশ সুপারের ‘মেজাজি শাসন’ বলে কেউ কেউ ব্যাখ্যা করেছিলেন।

কয়েকদিন আগেই কেশপুর থানার ওসিকে প্রকাশ্যে ধমক দিয়েছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। সেদিন তাঁর সেই ধমককে প্রাক্তন পুলিশ সুপারের 'মেজাজি শাসন' বলে কেউ কেউ ব্যাখ্যা করেছিলেন। এবার প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কর্মীদের হুমকি দিলেন। তাঁর হুঁঙ্কার, 'উত্তরপ্রদেশ থেকে লোক এনে বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারব।

উত্তরপ্রদেশ থেকে লোক এনে কুকুরের মতো মারবেন ভারতী

শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন ভারতী ঘোষ। বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন গ্রামের একটি রক বসেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, তৃণমূল কর্মীদের দেখেই মেজাজ হারান বিজেপির প্রার্থী। তাঁদের লক্ষ্য করেই প্রকাশ্যে হুমকি দিয়ে ভারতীদেবী বলেন, 'উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে ঢোকাব। তারপর বাড়ি থেকে বের করে কুকুরের মত মারব।

ভারতী ঘোষের হুমকির ঘটনায় শোরগোল পড়ে যায়। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরালও হয়ে যায়। এরপরই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট এবং ভিডিও ফুটেজ চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি এবার বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়ছেন।

কদিন আগেই তিনি এই কেশপুরেই প্রচারে গিয়ে অগ্নিশর্মা হয়েছিলেন। বাড়ের দরজা-জানালা বন্ধ, দোকানপাট, বাজার বন্ধ দেখে তিনি মেজাজ হারান। তখন কেশপুরে থানার ওসিকে ধমক দিয়ে তিনি বলেন, এসব পুলিশ-প্রশাসনের কারসাজি। শাসকদলের হয়ে কাজ করছে পুলিশ। এরপর তৃণমূল কর্মীদের কুকুরের মতো মারার হুমকি দিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতী ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+