ভোটে হেরে মানুষের মাঝে ভালোবাসা বিলোলেন প্রার্থী! বাঁধভাঙা উচ্ছ্বাস কেশপুরে

হেরেও তিনি মানুষের পাশে আছেন। তিনি মানুষের ভালোবাসা পেতে চান। পাশে থাকার প্রতিশ্রুতি দিতে চান। এই বার্তা নিয়েই মঙ্গলবার সকালে কেশপুরের মাটিতে পা রাখেন ভারতী‌ ঘোষ।

হেরেও তিনি মানুষের পাশে আছেন। তিনি মানুষের ভালোবাসা পেতে চান। পাশে থাকার প্রতিশ্রুতি দিতে চান। এই বার্তা নিয়েই মঙ্গলবার সকালে কেশপুরের মাটিতে পা রাখেন ভারতী‌ ঘোষ। তিনি হেরেছেন ঘাটাল কেন্দ্রে। কেশপুর এলাকায় তিনি পিছিয়ে আছেন প্রায় ৯২ হাজার ভোটে। কিন্তু তিনি মনে করেন যে এখানে তার নৈতিক জয় হয়েছে।

ভোটে হেরে মানুষের মাঝে ভালোবাসা বিলোলেন প্রার্থী

নির্বাচনের দিন কেশপুর এলাকায় বারেবারে আক্রান্ত হয়েছেন ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। নির্বাচনের আগে ভোট প্রচারে গিয়ে আমরাকুচি, চরকা, জামিরা প্রভৃতি গ্রামে গিয়ে মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। সেই সব গ্রামে এদিন ছিল অন্য চিত্র। যেখানেই গিয়েছেন সেখানেই রাস্তার দুই পাশে অসংখ্য মানুষের ভিড়। তারা ফুল দিয়ে বরণ করে নেন ভারতী ঘোষকে।

এলাকায় জনসভা করার অনুমতি না থাকলেও এদিন খসলা ফুটবল মাঠে একটি ছোট সভা করেন তিনি। সেখানে হাসপাতালে অচলাবস্থা চলার সময় রোগীর মৃত্যু নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। বলেন, যে অচলাবস্থা সৃষ্টি হল তার দায়িত্ব কে নেবে? এইভাবে মৃত্যুর মিছিল দেখার জন্য কেউ কোন সরকার নির্বাচন করে না। মানুষ যাতে সব ধরনের সুবিধা পান তার জন্য ক্ষমতায় সরকারকে আনে।

রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে ভারতী ঘোষ বলেন, এই সরকার অসুস্থ সরকার। পুলিশ যদি একদিন সরে যায় তাহলে সরকার পুরো ভেঙে যাবে। পুলিশকেও সাবধান করে দিয়েছেন তিনি। পুলিশ যদি ন্যায্য ভাবে না চলে তাহলে জনগণ তার বিচার করবে। যেভাবে আমাদের মিটিং মিছিল করতে দিচ্ছে না, বের হতে দিচ্ছে না, একদিন আপনারাও বের হতে পারবেন না। পুলিশ অন্যায় করবেন না। আমি কিন্তু নজর রাখছি। যদি গ্রামে গিয়ে নিরীহ মানুষকে তুলে নিয়ে আসেন, অত্যাচার করেন, মিথ্যা মামলা দেন তাহলে আমরা যখন ক্ষমতায় আসব তখন সুদে-আসলে বুঝে নেব।

নির্বাচনের ফলের পর তৃণমূল কংগ্রেসের অনেক অফিস বিজেপি দখল করে নেয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের শক্ত মাটিতে এখন অনেক গ্রামে বিজেপির পতাকা উড়ছে। নিজের এলাকার মধ্যে অনেকটা কোণঠাসা তৃণমূল কংগ্রেস।

এক সময় এই কেশপুরে ছিল সিপিএমের রমরমা। সেই সিপিএমের এখন কোন দেখা পাওয়া যায় না। সেই সিপিএমের কেশপুরের অনেক তাবড় নেতা এদিন যোগ দিয়েছেন বিজেপিতে। এদের মধ্যে ‌আছেন আলি আহমেদ, কেশপুর সিপিএমের এরিয়া কমিটির নেতা তন্ময় ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+