বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বুথে ঢুকতেই দিল না তৃণমূলের এজেন্ট, ব্যারাকপুরে তুমুল গোলমাল
এদিন সকাল থেকেই ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির চিত্র উঠে এসেছে।
সকাল থেকেই রাজ্যের সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে আলোচনায় একমাত্র উঠে আসছে ব্যারাকপুর কেন্দ্রের বিভিন্ন জায়গা। এদিন সকাল থেকেই ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির চিত্র উঠে এসেছে।

বিজেপি প্রার্থী অর্জুন সিং সকাল থেকেই কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁদের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না। বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে।
এদিকে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের অভিযোগ, অর্জুন সিং সকাল থেকে বুথে বুথে, এলাকায়-এলাকায় ঘুরে অশান্তি তৈরির চেষ্টা করছেন। তিনি যে এলাকাতে গিয়েছেন, সেখানেই অশান্তি হয়েছে।
এদিন মোহনপুরে একটি পোলিং বুথে ঢুকতে দেওয়া হল না বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
অর্জুন সিং এই ঘটনায় বলেন, তৃণমূলের পোলিং এজেন্ট আইনটাই জানেন না। এতটাই স্পর্ধা হয়েছে যে আইন-কানুন কিছুই মানছে না।












Click it and Unblock the Notifications