মোদীর পর ধ্যানমগ্ন অনুপমও! যাদবপুরের বিজেপি প্রার্থী ফের শিরোনামে

দিন কয়েক আগেই কেদারনাথের রুদ্র গুহায় ধ্যানমগ্ন ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ ঘণ্টা পর তিনি সেই গুহা থেকে বাইরে আসেন। সেই ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনা কিছু কম হয়নি।

দিন কয়েক আগেই কেদারনাথের রুদ্র গুহায় ধ্যানমগ্ন ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ ঘণ্টা পর তিনি সেই গুহা থেকে বাইরে আসেন। সেই ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনা কিছু কম হয়নি। এরপর মোদীর অনুকরণেই গেরুয়া বসন পরে ধ্যানমগ্ন হওয়ার ছবি সোশ্যাল মি়ডিয়ায় পোস্ট করে খবরের শিরোনামে উঠে এলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

মোদীর পর ধ্যানমগ্ন অনুপমও! যাদবপুরের বিজেপি প্রার্থী ফের শিরোনামে

রাজ্যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের পর গোটা বাংলা তোলপাড় হয়ে যায়। রাজনৈতিক হানাহানি নিয়ে তৃণমূল-বিজেপি যখন তোপ, পাল্টা তোপে ভোট পারদ চড়িয়েছে, তখন দেখা যায় , যাদবপুর কেন্দ্রের রাস্তায় ১৫০ টাকা পাকিশ্রমিক দিয়ে এক ব্যক্তিকে বিদ্যাসাগর সাজিয়ে প্রচারে নিয়ে বের হন অনুপম। সেই খবর রাতারাতি ভাইরাল হয়ে যায়। ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে। এরপর ফের একবার খবরে অনুপম হাজরা। এবার তিনি মোদীকে অনুকরণের রাস্তায় হাঁটলেন। ফেসবুকে একটি ছবি পোস্ট করে অনুপম লেখেন,'ওম শান্তি..' সেখানেই জানান, তাঁর এই উদ্যোগ মোদীকে শ্রদ্ধা জানাতেই।

কেদারনাথের গুহায় মোদীর যেমন রূপ দেখা যায়। অনুপমকেও সেই একই বেশে দেখা যাচ্ছে ছবিতে। গেরুয়া বসন গায়ে দিয়ে তোখ বন্ধ করে ধ্যানের মতো করেই বসে থাকতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। যদিও ফেসবুকের কমেন্ট সেকশনে গোটা ঘটনা নিয়ে ব্যাপক খিল্লি, মশকরা হয়েছে। তবে সেসবকে পাত্তা না দিয়ে আপাতত খবরে অনুপম হাজরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+