Anirban Ganguly: জাল নথি দেখিয়ে জমি কেড়ে নেওয়ার ভয়ঙ্কর অভিযোগ, পথে নামলেন অনির্বাণ

Anirban Ganguly: জমি মাফিয়াদের বিরুদ্ধে পথে নামলেন বিজেপি নেতা অর্নিবাণ গঙ্গোপাধ্যায়। প্রায় ৫০০ বিঘা জমির নথি জাল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোনারপুরের বামনগাছি এলাকায়। আর এই ঘটনার প্রতিবাদেই আজ বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা কিষাণমোর্চা।

বারুইপুর এসডিও অফিসের সামনে এই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি হয়। আর সেখানেই যোগ দেন যাদবপুর লোকসভা কেন্দ্রের (Jadavpur Lok Sabha constituency) বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)।

Anirban Ganguly

ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন তিনি। এমনকী অভিযোগ নিচ্ছে না বলেও দাবি।

এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "স্থানীয় পুলিশ সুপার এবং সোনারপুর থানার আইসি'কে এই বিষয়ে প্রশ্ন করি। কেন তাঁরা অভিযোগ নিচ্ছেন না জানতে চাই।" কিন্তু তেমন উত্তর নেই। যে সমস্ত মানুষের জমি চুরি হয়েছে, তাঁরা সাধারণ কৃষক মানুষ বলে মন্তব্য অর্নিবাণ গঙ্গোপাধ্যায়ের (Anirban Ganguly)।

তাঁর দাবি, নথি জাল করে ৫২৭ বিঘা জমি কেড়ে নেওয়া হয়েছে। একেবারে ভুয়ো পাওয়ার অফ অ্যান্টর্নি করে তা করা হয়েছে বলে অভিযোগ। বড় দুর্নীতি বলেও দাবি বিজেপি নেতার। এই বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন (Anirban Ganguly)। কেলেঙ্কারির তদন্তে সিবিআই কিংবা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের দাবিও জানিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

এদিনের বিক্ষোভ-কর্মসূচিতে বিজেপির কৃষাণ মোর্চার সদস্য এবং জমিহারা কৃষকরাও উপস্থিত ছিলেন। বলে রাখা প্রয়োজন, সোনারপুর, বামনগাছি এবং বারুইপুরের জগদীশপুর মৌজায় কৃষকের জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগ সামনে আসে। অন্তত ৩০০ থেকে ৪০০ জন কৃষকের জমির নথি জাল করা হয় বলে অভিযোগ। বিস্তীর্ণ এলাকায় জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও সবাই জামিন পেয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+