বাংলায় এবার তৃণমূলকে ছাপিয়ে যাবে বিজেপি! ইঙ্গিত ‘জন কি বাতে’র বুথ ফেরত সমীক্ষায়
বাংলায় ৪২টি আসনের মধ্যে কোন দল পাবে কটি আসন, তার আভাস মিলেছে ‘জন কি বাতে’র বুথ ফেরত সমীক্ষায়। একনজরে সম্ভাব্য ফল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এবার ঘাস ফুলকে মাড়িয়ে ফুটতে চলেছে পদ্ম। এমনই চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে 'জন কি বাতে'র বুথ ফেরত সমীক্ষা। সমীক্ষায় আভাস, এবার পশ্চিমবঙ্গে আসছে গেরুয়া ঝড়। দিদির রাজ্যে এবার মোদীর বিজেপি ফউল ফোটাতে পারে। এমনকী তারা টেক্কা দিয়ে তৃণমূলের থেকে বেশি আসন পেতে পারে বলে মত 'জন কি বাতে'র।

তৃণমূল কংগ্রেস
‘জন কি বাতে'র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার বাংলায় তৃণমূল কংগ্রেসকে টপকে যেতে পারে বিজেপি। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূলের পেতে পারে ১৩ থেকে ২১টি আসন। ৪২-এর অর্ধেক আসন পাওয়াও এখানে কঠিন তৃণমূলের। গতবারের তুলনায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে যেতে পারে ২১ থেকে ১৩টি। গতবার তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৪টি আসন।

বিজেপি
‘জন কি বাতে'র সমীক্ষায় আভাস মমতার রাজ্যে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। বিজেপি উত্থান তো ঘটছেই, ‘জন কি বাতে''র বুথ ফেরত সমীক্ষায় আভাস, বিজেপি এক ধাক্কায় আসন বাড়িয়ে তৃণমূলকেও টপকে যেতে পারে। গতবার তারা মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল। সেখানে এবার ‘জন কি বাতে'র বুথ ফেরত সমীক্ষায় আভাস বিজেপি বাংলা থেকে পেতে পারে ১৮ থেকে ২৬টি আসন।

কংগ্রেস ও সিপিএম
২০১৪ সালে সিপিএম দুটি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল চারটি আসন। এবার ‘জন কি বাতে'র বুথ ফেরত সমীক্ষায় আভাস কংগ্রেস ও সিপিএম এবার পবড়জোর তিনটি আসন পেতে পারে।

গতবারের ফল
গতবার অর্থাৎ ২০১৪ নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগেস পেয়েছিল ৩৪টি আসন, বিজেপি ২টি, কংগ্রেস ৪টি এবং বামফ্রন্ট ২টি












Click it and Unblock the Notifications