মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে! যে সব নাম নিয়ে কাটাছেঁড়া চলছে ঘোষণার আগে
ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে শুরু হয়ে গিয়েছে প্রচার।
ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে শুরু হয়ে গিয়েছে প্রচার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে হবেন বিজেপির প্রার্থী, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। রাজনৈতিক মহলে চর্চা চলছে, বিজেপি শুরু করে দিয়েছে আলোচনা। কারা রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে?

ভবানীপুর থেকে ভোটে জেতার পর শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তারপরও তিনি বিধায়ক হিসেবে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগেই স্পষ্ট হয়ে যায় ভবানীপুর থেকে প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোন।পাধ্যায়। শুধু ভোট ঘোষণা বাকি ছিল। এদিনও নির্বাচন কমিশন ভবানীপুরে উপনির্বাচন ঘোষণার পর এখন অপেক্ষা মমতার বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী পদে মনোনয়ন দেয়।
এই পরিস্থিতিতে মমতার বিরুদ্ধে বিজেপি বড় চমক দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দুর হাইভোল্টেজ লড়াইয়ের সাক্ষী থেকেছে ২০২১-এর বিধানসভা নির্বাচন। তারপর উপনির্বাচনেও কি আরও এক চমক অপেক্ষা করছে। এবার মমতার গড়ে কি বিজেপি কোনও তৃণমূল-ত্যাগী নেতাকেই প্রার্থী করবে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে অবাঙালি ভোট রয়েছে অনেক। সেই ভোটের কথা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করার কথা ভাবছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যোগ্য প্রার্থীও হবেন। আবার তিনি অবাঙালি ভোটব্যাঙ্কে থাবা বসাতেও সক্ষম হবেন। দীনেশ ত্রিবেদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন তৃণমূল করেছেন।
আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে বিজেপির প্রার্থী হিসেবে ভাসছে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের নামও। তিনি সোজাসাপ্টা কথা বলতে ভালোবাসেন। আগে একাধিকবার দলের নেতৃত্বের বিরুদ্ধেও তিনি মুখ খুলেছেন। তাই তাঁকে নিয়ে খানিকটা সংশয় থাকলেও আলোচনায় রয়েছে তাঁর নাম।
আর একটি নাম নিয়ে খুব জল্পনা চলছে। তিনি বলেন রুদ্রনীল ঘোষ। তিনিও একুশের নির্বাচনের আগে দলবদলুদের মধ্যে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। তাঁকে প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে লড়িয়ে দিতে পারে বিজেপি। রুদ্রনীল নিজেও তৈরি এই লড়াই লড়তে। বলেছেন, দল যদি তাঁকে বেছে নেয়, দলের স্বার্থে তিনি ভেবে দেখবেন। আর দিলীপ ঘোষও তাঁকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। বলেছেন তিনি যেহেতু প্রার্থী ছিলেন, তাঁর নাম বিবেচিত হতেই পারে।
উল্লেখ্য, ভবানীপুর তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একুশের সাধারণ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তিনি শোভনদেবের কাছে ২৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন। তারপপর রুদ্রনীল ঘোষ ভবানীপুরে নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁকে চড় পর্যন্ত খেতে হয় প্রচারে গিয়ে।












Click it and Unblock the Notifications