১২ ঘণ্টার বনধের ডাক! পুরুলিয়ায় ২ বিজেপি কর্মীর মৃত্যু কি আত্মহত্যা, যা বলছেন পুলিশ সুপার
পুরুলিয়ায় দুদিনের ব্যবধানে দুই দলীয় কর্মীকে খুনের অভিযোগ ওঠা, রবিবার ১২ ঘণ্টা পুরুলিয়া বনধের ডাক দিল বিজেপি। এদিকে, পুরুলিয়ার পুলিশ সুপারের মতে প্রাথমিকভাবে দুটি ঘটনাই আত্মহত্যার।
পুরুলিয়ায় দুদিনের ব্যবধানে দুই দলীয় কর্মীকে খুনের অভিযোগ ওঠা, রবিবার ১২ ঘণ্টা পুরুলিয়া বনধের ডাক দিল বিজেপি। এদিকে, পুরুলিয়ার পুলিশ সুপারের মতে প্রাথমিকভাবে দুটি ঘটনাই আত্মহত্যার। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবিষয়ে পরিষ্কার বলা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

২৯ মে রাতের পর ফের বিজেপি কর্মী খুনের অভিযোগ পুরুলিয়ার বলরামপুরে। ৩০ মে সকালে বলরামপুরের সুপুরডি গ্রামের জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল অপর এক বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতর দেহের পিছনে কালি দিয়ে হুমকি লেখা ছিল। ত্রিলোচন পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বিজেপির হয়ে কাজ করেছিলেন।
অন্যদিকে, শনিবার সকালে পুরুলিয়ার বলরামপুরের ডাভা গ্রামে হাইটেনশন লাইনের টাওয়ার থেকে দুলাল কুমার নামে অপর এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। শুক্রবার দুলাল কুমার(৩২) নামে ওই বিজেপি কর্মীকে অপহরণ করে হাইটেনশন টাওয়ার থেকে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ শাসক তৃণমূলের দিকে। তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ঘটনাটি আত্মহত্যার। বলরামপুরের ডাভা গ্রামে বিজেপির ওবিসি মোর্চার দায়িত্বপ্রাপ্ত ছিলেন দুলাল।
দুটি ঘটনাই আত্মহত্যার। প্রাথমিক তদন্তে পুরুলিয়া পুলিশের অনুমান। প্রাথমিকভাবে তদন্তে আত্মহত্যা বলেই মনে করছেন জেলার পুলিশ সুপার।












Click it and Unblock the Notifications