RG Kar Hospital: আটক শুভেন্দু অধিকারী! বাংলা জুড়ে প্রতিটি থানার সামনে বিক্ষোভের ডাক বিজেপির

RG Kar Hospital: আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য দফতর অভিযানের ডাক বিজেপির। আর সেই অভিযান ঘিরেই একেবারে ধন্ধুমার কাণ্ডে। মিছিল শুরুর আগেই আটক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । আটক রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্জ সহ বাংলার বিজেপির একাধিক শীর্ষ নেতা।

জানা যাচ্ছে তাঁদের সবাইকে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলনের ডাক বঙ্গ বিজেপির। রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মিছিলের শুরুতেই বিরোধী দলনেতাকে (Suvendu Adhikari) অসংবিধানিক ভাবে গ্রেফতার করা হয়েছে।

RG Kar Hospital

আর এই ঘটনার (RG Kar Hospital) প্রতিবাদে আগামীকাল শুক্রবার রাজ্যের সমস্ত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে। শুধু তাই নয়, আগামিদিনে আন্দোলন আরও তীব্র হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রত্যেকদিনই আন্দোলন চলবে বলেও হুঙ্কার।

অন্যদিকে শুভেন্দু অধিকারীর আটকের খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে জোড়ো হয়েছেন কয়েকশ বিজেপি নেতা-কর্মী। গিয়েছেন কাথির সাংসদ তথা বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতা। এরপরেই থানার সামনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা যায়, প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় থানার মধ্যে আটক থাকেন বিরোধী দলনেতা। দীর্ঘক্ষণ পর ছাড়া হয়। আর এরপরেই ফের একবার পুলিশ প্রশাসনকে একহাত নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যয়াকেও আক্রমণ শানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+