ফের রাজ্যে বিজেপি কর্মী খুন, এবার অ্যাসিড ঢেলে ঝলসে দেওয়া হল দেহ
ফের এক বিজেপি কর্মী খুন হয়েছেন বলে জানা গিয়েছে। এবারের ঘটনা মালদহে।
সন্দেশখালির পরও রাজ্যে হিংসা অব্যাহত। সেখানে দুজন বিজেপি কর্মী ও একজন তৃণমূল কর্মী খুন হন। তারপরও ভাটপাড়ায় দুজন তৃণমূল কর্মী খুন হন। যদিও এতেই খুনের ঘটনা থামেনি রাজ্যে। ফের এক বিজেপি কর্মী খুন হয়েছেন বলে জানা গিয়েছে। এবারের ঘটনা মালদহে।

মালদহের ইংরেজবাজার এলাকায় খুন হয়েছেন অসিত সিং নামে এক মধ্যবয়স্ক ব্যক্তি। বাড়ির অদূরেই তাঁর অ্যাসিডে ঝলসানো দেহ উদ্ধার হয়। যে ঘটনাকে ঘিরে উত্তাপ ছড়ায় কমলাবাড়ি এলাকায়।
পরিবারের বক্তব্য, রবিবার সকালের খাবার খেয়ে অসিত বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে খোঁজ মিলছিল না। পরে দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বিবাদ থেকেই তিনি খুন হয়েছেন বলে খবর।
বিজেপির অভিযোগ এই ঘটনায় তৃণমূলের স্থানীয়রা জড়িত। যদিও অভিযোগ শাসক দল অস্বীকার করেছে। এই ঘটনার পিছনে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।












Click it and Unblock the Notifications