তৃণমূল কংগ্রেস মহাসচিবের খাসতালুকে বড় ভাঙন, একুশের আগে বিজেপিতে দুই শতাধিক

একদিকে বিজেপিতে ১৩ মাস থেকেই মোহভঙ্গ হওয়া বিপ্লব মিত্রকে ঘরে ফিরিয়ে নিল তৃণমূল, অন্যদিকে তৃণমূলে বড় ভাঙন ধরিয়ে দিল বিজেপিও।

একদিকে বিজেপিতে ১৩ মাস থেকেই মোহভঙ্গ হওয়া বিপ্লব মিত্রকে ঘরে ফিরিয়ে নিল তৃণমূল, অন্যদিকে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন ধরিয়ে দিল বিজে্পিও। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের খাসতালুকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দুই শতাধিক নেতা-কর্মী। ২০২১ বিধানসভা নির্বাচনকে টার্গেট করে শক্তি বাড়িয়ে নিল বিজেপি।

পার্থ চট্টোপাধ্যায়ের খাসতালুকে তৃণমূলে ভাঙন

পার্থ চট্টোপাধ্যায়ের খাসতালুকে তৃণমূলে ভাঙন

শুক্রবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুর তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র তৃণমূলে ফিরে আসায় বিজেপিকে জোর ধাক্কা দেওয়া সম্ভব হল এদিন। কিন্তু অন্যদিকে খোদ পার্থ চট্টোপাধ্যায়ের খাসতালুকে তৃণমূল নেতা-কর্মীকে ভাঙিয়ে নিল বিজেপি।

২০০ কর্মীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

২০০ কর্মীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

বেহাল পশ্চিমের তৃণমূল নেতা অভি ভট্টাচার্য বিজেপিতে যোগ দেন। তাঁর সঙ্গে ২০০ কর্মীও বিজেপিতে যোগ দেয়। তাদের যোগদানে বিজেপি শক্তি বাড়াল বেহালা পশ্চিমে। বিজেপির দাবি, প্রতিদিনই নেতা-কর্মী তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছেন। এদিন রাজু বন্দ্যোপাধ্যায়, সোমনাথ বন্দ্যোপাধ্যায়রা তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন।

বিজেপিতে যোগ দিয়ে মমতাকে নিশানা

বিজেপিতে যোগ দিয়ে মমতাকে নিশানা

বিজেপিতে যোগ দিয়ে অভি ভট্টাচার্য বলেন, করোনা আবহে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী করোনা নিয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রাজ্যে করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে সরকারি ও বেসরকারি হাসপাতালে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বেসরকারি হাসপাতালে চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার বিল মেটাতে হচ্ছে। তাই এই দলে না থেকে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে তোপ বিপ্লবের

তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে তোপ বিপ্লবের

অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিপ্লব মিত্র বিজেপিকে ষড়যন্ত্রকারী দল বলে তোপ দাগলেন। তিনি বলেন, বিজেপিতে গিয়ে বুঝেছি, ওদের সঙ্গে আমাদের আদর্শের অনেক ফারাক। তা উপলব্ধি হওয়ার পরই বসে গিয়েছিলাম। তারপর মমতাদি যখন ডাকলেন আর দেরি করিনি। এদিন তৃণমূলে যোগ দিয়েই বিজেপিকে ষড়যন্ত্রকারী দল বলে তোপ দাগেন বিপ্লব মিত্র। তিনি বলেন, বাংলায় ষড়যন্ত্র চলছে, তা আটকাতে হবে সঙ্ঘবদ্ধ হয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+