সৌমিত্র খাঁকে গ্রেফতারের প্রতিবাদে দীর্ঘক্ষণ অবরোধ ৬ নম্বর জাতীয় সড়ক

রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে গ্রেফতারের প্রতিবাদে দীর্ঘক্ষন জাতীয় সড়ক অবরোধ করে রাখে যুব বিজেপি মোর্চার কর্মী-সমর্থকরা। ঘটনায় ব্যাপক যানজট ৬ নম্বর জাতীয় সড়কে।

সৌমিত্র খাঁকে গ্রেফতারের প্রতিবাদে অবরোধ জাতীয় সড়ক

জানা গিয়েছে, বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পাদিত্য উপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে এদিন যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ নেতৃত্বে এদিন আসানসোলের পুলিশ কমিশনারের দফতরের বাইরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় যুব মোর্চার কর্মী-সমর্থকরা। বিক্ষোভ প্রতিবাদ ও অবরোধ কর্মসূচি চলাকালীন অবস্থান মঞ্চ থেকে গ্রেফতার করা হয় সৌমিত্র খাঁ কে। তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় খুব বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি যুব মোর্চার কর্মীরা।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে যুব মোর্চার কর্মীরা বিক্ষোভে শামিল হয় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের মধ্য দিয়ে। এগারোটা নাগাদ দেউলিয়া বাজারের ৬ নম্বর জাতীয় সড়কের ধারে কর্মীরা উপস্থিত হতে থাকে পূর্ব পাঁশকুড়া বিধানসভার ১৩টি অঞ্চলের বিভিন্ন স্থান থেকে। সাড়ে এগারোটা নাগাদ কর্মীরা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এর প্রতিবাদ করতে থাকে। সমগ্র কর্মসূচির নেতৃত্বে ছিলেন তমলুক সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি প্রতীক পাখিরা, যুব মোর্চার দায়িত্বে থাকা নেতা রাজু সামন্ত, সঞ্জয় সরকার, উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়েক সংখ্যালঘু মোর্চার নেতা শেখ সাদ্দাম হোসেন সহ ব্লক স্তরের নেতৃত্ব।

শ্লোগানের পর শ্লোগান উঠতে থাকে, 'কোন কারণ ছাড়া অন্যায় ভাবে যুব মোর্চার সভাপতিকে প্রশাসন গ্রেফতার করল কেন প্রশাসন জবাব দাও।'

অবরোধ চলাকালীন ব্যস্ততম ৬ নম্বর জাতীয় সড়কে যানজট তীব্র আকার নেয়। কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে, প্রশাসন অবরোধ তুলে নেওয়ার কথা জানায়। পুলিশের আশ্বাসে ৬ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

এক সাক্ষাৎকারে জেলা সভাপতি প্রতীক পাখিরা বলেন অন্যায় যেখানে হবে যুব মোর্চার কর্মীরা প্রতিবাদে সেখানে সামিল হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে যদি প্রশাসনের খামখেয়ালিপনায় নেতৃত্বদের গ্রেপ্তার হতে হয়, তাহলে এর থেকে লজ্জা বোধহয় হয় না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবেই প্রয়োজনে জঙ্গি আন্দোলনের পথে শামিল হবে কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+