তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির! নেতৃত্বে অর্জুন সিং, দেখুন ভিডিও
সপ্তাহের প্রথম দিন সোমবার অফিস টাইমে প্রায় এক ঘন্টা রেল অবরোধ জগদ্দলে । শিয়ালদহ শাখার মাইন লাইনে নাকাল অফিস যাত্রীরা।
সপ্তাহের প্রথম দিন সোমবার অফিস টাইমে প্রায় এক ঘন্টা রেল অবরোধ জগদ্দলে । শিয়ালদহ শাখার মাইন লাইনে নাকাল অফিস যাত্রীরা। ফ্লেক্স লাগানো কে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনে রেল অবরোধ করে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে রেল অবরোধ। এইদিন সকালে শিয়ালদহ শাখার মেইন লাইনে জগদ্দল-এ ১৯ নং রেল গেটের কাছে অবরোধে শামিল হন বিজেপির নেতা কর্মী ও সমর্থকরা। সূত্রের খবর, রবিবার ভাটপাড়ায় একটি ফ্লেক্স লাগানো কে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত ঘটে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এর নেতৃত্বে ফ্লেক্স
লাগাতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। বিজেপির এক মহিলা কর্মীকে হেনস্থা করেছে বলে দাবি করে বিজেপি। তারই প্রতিবাদে রবিবার রাতে জগদ্দল থানা ঘেরাও করা হয়। সেখানে হাজির ছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এরপরই সকালে রেল অবরোধ।












Click it and Unblock the Notifications