বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি, রায়গঞ্জের রেল পরিষেবা নিয়ে তোপ তৃণমূলের

লোকসভা নির্বাচনের সময় বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল ক্ষমতায় এলে নতুন ট্রেন দেওয়া হবে। এলাকার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করল বিজেপি এমনটাই দাবি তুলেছে তৃণমূল কংগ্রেসে।

রায়গঞ্জের রেল পরিষেবা নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের

রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার সময় নতুন ট্রেনের আসায় ঝুঁকি নিয়ে চলাচল করে সাধারণ মানুষ। কাজের জন্য ট্রেনে চেপে রাত এগারোটায় কলকাতা পৌঁছে কোনও লাভই হয় না যাত্রীদের। স্বাভাবিকভাবেই অখুশী রায়গঞ্জের বাসিন্দারা। যদিও ট্রেনের টাইম টেবিল বদলের আশ্বাস দিয়ে সাধারন মানুষের হয়রানির চেষ্টা বিজেপির। লোকসভা ভোটে সাধারন মানুষকে রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার সকালের ট্রেন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণি পার করেছিল বিজেপি।

রায়গঞ্জের মানুষ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়ী করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন রায়গঞ্জের সাংসদ। লোকসভা ভোটের দশ মাস বাদে ঘটা করে রায়গঞ্জ থেকে কলকাতা দিনের ট্রেন রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস " চালু করলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ চানবাসাপ্পা অঙ্গদি। কিন্তু মানুষ চেয়েছিল সকালের ট্রেন যা অন্যান্য জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। বেলা ১১ টায় রায়গঞ্জ স্টেশন থেকে ছেড়ে প্রায় মাঝরাতে কলকাতা পৌঁছানোর ব্যাবস্থা করেছেন বিজেপির সাংসদ।

নতুন ট্রেন পেলেও চরম হতাশ এবং বেজায় ক্ষুদ্ধ রায়গঞ্জের সর্বস্তরের মানুষ। ট্রেনটি ঠিক সময় মেনে চললেও রাত ১১ টায় হাওড়া পৌঁছে যাত্রীদের চরম সমস্যায় পড়তে হবে। তাছাড়া যে লাইনে ট্রেনটি চালানো হচ্ছে তা অত্যন্ত ব্যস্ত লাইন। দিনের বেলা লাইন ক্লিয়ার পাওয়া একপ্রকার দুরাশা। কার্যত মাঝরাতে হাওড়ায় পৌঁছাবে ট্রেন। সেখান থেকে অতরাতে কলকাতা যেতে সমস্যায় পড়বেন যাত্রীরা। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ থেকে অনেক ছেলেমেয়ে কলকাতায় পড়াশোনার জন্য যায়। তাদের অন্তত এই ট্রেনে পাঠানোর ঝুঁকি কখনই বাবা-মায়েরা নিতে চাইবেনা।

রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, বিজেপি রায়গঞ্জের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করল। এর জবাব মানুষ দেবে। রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, রায়গঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দিনের কলকাতার ট্রেনের। এতদিন কেউই রায়গঞ্জ থেকে দিনের ট্রেন চালু করতে পারেনি। বিজেপিই সেটা করে দেখাল। তাড়াহুড়ো করে এই ট্রেন চালু করা হয়েছে। তবে পরবর্তীতে এই ট্রেনের টাইম টেবিল বদলের আশ্বাস দেন তিনি। আজ রায়গঞ্জের মানুষের প্রত্যাশা পূরন করতে পেরে ভালো লাগছে বলে জানালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+