অসুস্থ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বাতিল করলেন সব কর্মসূচি

অসুস্থ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বাতিল করলেন সব কর্মসূচি

নবান্ন অভিযানের পরেই অসুস্থ হয়ে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ। সূত্রের খবর এখন বাড়িতেই রয়েছেন তিনি। বাতিল করেছেন সাম্প্রতিক সব দলীয় কর্মসূচি। ভার্চুয়াল বৈঠকেও বসবেন না তিনি। জানা গিয়েছে। কয়েকদিন আগেই নবান্ন অভিযান থেকে শুরু করে একের পর এক দলীয় কর্মসূচিতে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতিকে।

অসুস্থ দিলীপ ঘোষ

অসুস্থ দিলীপ ঘোষ

অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে কী হয়েছে তাঁর এই নিয়ে কোনও তথ্য এখনও জানা যায়নি। সূত্রের খবর অসুস্থ থাকায় বিজেপি রাজ্য সভাপতি তাঁর সব দলীয় কর্মসূচি বাতিল করেছেন। আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকছেন

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা বিজেপি নেতৃত্বের। সূত্রের খবর সেই বৈঠকেও থাকছেন না তিনি। সাম্প্রতিকতম সব দলীয় কর্মসূচিই বাতিল করেছেন দিলীপ ঘোষ। গত কয়েক সপ্তাহ ধরে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি। মণীশ হত্যাকাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানেও সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে।

বাতিল জেলা সফরও

বাতিল জেলা সফরও

অসুস্থতার কারণে জেলায় জেলায় একাধিক কর্মসূচি বাতিল করেছেন দিলীপ ঘোষ। গত কয়েক মাস ধরে বিভিন্ন জেলায় একাধিক কর্মসূচি করেছিলেন তিনি। একুশের ভোটকে টার্গেট করে দলীয় নেতা কর্মীেদর চাঙ্গা করতে জেলা সফর শুরু করেছিলেন তিনি। ঝাড়গ্রাম থেকে বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনা পর্যন্ত সফর করেছেন তিনি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সফর করেছিলেন তিনি।

করোনা থাবা

করোনা থাবা

ইতিমধ্যেই বিজেপির একাধিক নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুপম হাজরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা নিজেরাই টুইট করে সেকথা জানিয়েছিলেন। করোনা সংক্রমণের আশঙ্কায় বিজেপির রাজ্য দফতরে খুব প্রয়োজন ছাড়া নেতাদের না আসার কথা বলেছিলেন শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় স্তরে একাধিক বিজেপি মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+