ভারতী কি তবে বিজেপিতে নোঙর বাঁধছেন! দিলীপের মন্তব্যে নয়া ইঙ্গিত

ভারতী ঘোষের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভারতীক জন্য বিজেপির দরজা খোলা রয়েছে।

আইপিএস ভারতী ঘোষকে নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য-রাজনীতিতে ঝড় বয়ে যাচ্ছে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ ভারতী এখন সরকারের কাছে ব্রাত্য হয়েছেন। নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সিআইডি তদন্ত চলছে, ভারতী ঘোষের একাধিক বাড়িতে তল্লাশি হয়েছে।

ভারতী কি তবে বিজেপিতে নোঙর বাঁধছেন! দিলীপের মন্তব্যে ইঙ্গিত

তার আগে ভারতী ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে বলে গুঞ্জন। যে ভারতীকে একসময়ে জঙ্গলমহল শান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁকেই কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়। যার জেরে তিনি চাকরি থেকে ইস্তফা দেন।

এই অবস্থায় ভারতীর সঙ্গে সুসম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছেন মুকুল রায়। এবার আসরে নেমে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। খবর, ভারতী ঘোষের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভারতীক জন্য বিজেপির দরজা খোলা রয়েছে।

দিলীপের ব্যাখ্যা, নিহত মাও নেতা কিষেণজী এনকাউন্টার নিয়ে ভারতী গুরুত্বপূর্ণ তথ্য জানেন। যা নিয়ে মুখ খুললে সরকার বিপদে পড়তে পারে। সেজন্যই ভারতীকে ফাঁসানো হচ্ছে বলে মমতা সরকারকে তুলোধোনা করেছেন দিলীপ।

খড়্গপুরে শ্রীনু হত্যাকাণ্ডে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এনে মামলায় জড়িয়েছেন ভারতী। সেইসময়ে অভিযোগ করেছেন খোদ দিলীপ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানাচ্ছেন, ভারতীর সঙ্গে দেখা করে তিনি জানতে চাইবেন, কার নির্দেশে এমন কাজ করেছেন তিনি। অর্থাৎ এখানেও ঘুরিয়ে সেই সরকারকেই নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি।

অন্যদিকে প্রকাশ্য সভায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দাবি করেছেন, ভারতীর পাশে কেউ দাঁড়ালে তা একমাত্র বামেরা। ৩৪ বছর ক্ষমতায় থাকার সময়ে পুলিশ প্রশাসনের পাশে সবসময় বামেরা ছিল। ফলে বামেরাই একমাত্র পাশে দাঁড়াতে পারে। সবমিলিয়ে ভারতী ঘোষকে নিয়ে দড়ি টানাটানি অব্যাহত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+