সব নোটবুকে লেখা থাকছে, ক্ষমতায় এলেই শোধ কড়ায়-গণ্ডায়, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের
সোমবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্যের পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পূর্ব মেদিনীপুরের মেচেদায় শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্যের পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সব হিসাব নোটবুকে লেখা থাকছে। ক্ষমতায় এলেই কড়ায়-গন্ডায় সব বুঝে নেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মেদিনীপুরের এই সাংসদ।

দিলীপের হুঁশিয়ারি
দিলীপের প্রশাসন ও তৃণমূল কর্মী-সমর্থকদের হুঁশিয়ারি, অতি বাড়াবাড়ি করবেন না। তাহলে একেবারেই হাসপাতালে পাঠিয়ে দেব। আর না হলে জঙ্গলমহল বা পাহাড়ে পাঠিয়ে দেব। সেখান থেকে আর বেরোতে পারবেন না। রোজই পাবলিকের হাতে গণধোলাই খাবেন।

চোখের জল বৃথা হতে দেব না
দিলীপ বলেন, আমি কোনও আইপিএস, আইএসকে ভয় পাই না। আমি অনেক সহ্য করেছি। আমার ওপর বহুবার আক্রমণ করা হয়েছে। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। তাতেও আমি কিছু বলিনি। কিন্তু পশ্চিমবঙ্গে ৭২জন বিজেপি নেতা-কর্মীকে খুন হতে হয়েছে। এখনও দুই তিন হাজার বিজেপি কর্মী-সমর্থকেরা মিথ্যে মামলায় জেল খাটছেন। ফলে কারও একফোঁটা চোখের জল বৃথা হতে দেব না।

নতুন লক্ষ্য
বাংলায় বিজেপি এক কোটি সদস্যপদের লক্ষ্যে এগোচ্ছে। অনেকটা পথ এগিয়েও গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সামনে বিধানসভা ভোট। আমাদের কর্মীরা খুবই উৎসাহের সহিত কাজ করছে। এই রাজ্যে আমরা ১ কোটি সদস্য করবই।












Click it and Unblock the Notifications