'নিরোও মমতাকে দেখে উৎসাহিত হবেন'! উত্তপ্ত বাংলায় কাশ্মীর নিয়ে মুখ্যমন্ত্রীর টুইটে পাল্টা তোপ বিজেপির
শুক্রবার রাত থেকে শনিবার গোটা দিন বাংলা দেখেছে একাধিক অগ্নিগর্ভ পরিস্থিতি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা বাংলায় চলেছে উত্তপ্ত পরিস্থিতি।
শুক্রবার রাত থেকে শনিবার গোটা দিন বাংলা দেখেছে একাধিক অগ্নিগর্ভ পরিস্থিতি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা বাংলায় চলেছে উত্তপ্ত পরিস্থিতি। একের পর এক ট্রেন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পথ অবরোধ দেখা যায় পশ্চিমবঙ্গে। এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে নিয়ে একটি টুইট করেন। যারপরই পাল্টা জবাব আসে বিজেপি শিবির থেকে।
|
মমতার টুইট
প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই গৃহবন্দি সেরাজ্যের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। এবার তাঁর এই বন্দি দশা ৩ মাসের জন্য বাড়িয়ে দেওয়া হল। যার তীব্র প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে দাবি করেন এগুলি অসংবিধানিক পদক্ষেপ। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এগুলি অনভিপ্রেত।
|
বিজেপির পাল্টা বার্তা
এরপরই ময়দানে নামে বিজেপি। বিজেপির দাবি,বাংলা যখন উত্তপ্ত তখন মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীর নিয়ে চিন্তিত। বাংলার রাস্তা যখন পুড়ছে,তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন কাশ্মীর নিয়ে ভাবছেন সেই প্রশ্ন তুলে বিজেপি লেখে, 'নিরোও মমতাকে দেখে অণুপ্রাণিত হবেন।' প্রসঙ্গত, 'রোম জ্বলছে নিরো বীণা বাজাচ্ছে' এই প্রখ্যাত বার্তা ঘিরেই এদিন তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি।

আজও অশান্ত রাজ্যের বিভিন্ন অংশ
মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া গতকাল থেকেই উত্তপ্ত ছিল। শনিবারের পর রবিবারও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা দেখা যায়। যদিও মুখ্যমন্ত্রীর শান্তির বার্তার পরও এমন বিক্ষভ নিয়ে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে নবান্নে।












Click it and Unblock the Notifications