হাইকোর্টের রথযাত্রার রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে বঙ্গ বিজেপি
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাংলায় বিজেপির রথযাত্রা বানচাল করে দিলেও চুপচাপ মেনে নিল না গেরুয়া শিবির।
রথযাত্রা নিয়ে নাছোড় বিজেপি নেতৃত্ব। বাংলার দিলীপ ঘোষদের পাশে যে কেন্দ্রের অমিত শাহরা রয়েছেন তা ফের বুঝিয়ে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাংলায় বিজেপির রথযাত্রা বানচাল করে দিলেও চুপচাপ মেনে নিল না গেরুয়া শিবির।

এবার রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে বিজেপি নেতৃত্ব। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে জয় পাওয়ার পরে বিজেপি ডিভিশন বেঞ্চে হেরে গিয়েছে। বিজেপি সিঙ্গল বেঞ্চে জয়ের পর তার বিরুদ্ধে তৃণমূল সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করলে রথযাত্রা বানচাল করে দেয় কলকাতা হাইকোর্ট।
BJP to move vacation bench of the Supreme Court challenging the order of the division bench of Calcutta High Court on BJP's Yatra in West Bengal. pic.twitter.com/CktrTxraJn
— ANI (@ANI) December 22, 2018
তিনটি আলাদা জায়গা থেকে রথযাত্রা বের করার পরিকল্পনা করেছে বিজেপি। বেশ কয়েদিনের এই রথযাত্রাকে বাংলায় গণতন্ত্র বাঁচাও যাত্রা বলে আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। বাংলায় তৃণমূল সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন। ফলে লোকসভা ভোটের আগে গণতন্ত্র ফেরাতে বিজেপি রাজ্য জুড়ে রথযাত্রা করতে চেয়ে আবেদন করে। যা রাজ্য সরকার বাতিল করে দিলে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এবার সেখানে ধাক্কা খেয়ে দিলীপ ঘোষরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications