ছাড়ার পাত্র নয় বিজেপি! শুক্রবার রথযাত্রা নিয়ে ডিভিশন বেঞ্চে হবে ফয়সালা
সিঙ্গল বেঞ্চে রথযাত্রার অনুমতি না মেলায় সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করল বিজেপি নেতৃত্ব।
সিঙ্গল বেঞ্চে রথযাত্রার অনুমতি না মেলায় সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করল বিজেপি নেতৃত্ব। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই মামলা। বিজেপির আবেদন শুনবেন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। শুক্রবার তাঁর ডিভিশন বেঞ্চে মামলা উঠবে।

দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে রথযাত্রা বানচালের অভিযোগ এনে সরব হয়েছেন। রাজ্য সরকার গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে চাইছে না। ইচ্ছে করে রথযাত্রা আটকিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।
সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে কোচবিহারে অনুমতি দেয়নি আদালত। এছাড়া ৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যের কোথাও বিজেপি রথযাত্রা করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে।
যদিও দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, কোচবিহারে বিজেপির পূর্বনির্ধারিত সভা হচ্ছেই। আদালত শুক্রবার কী রায় দেয় তার ওপরে ভিত্তি করে ঠিক হবে রথযাত্রা কাল থেকে শুরু হবে কিনা।












Click it and Unblock the Notifications