প্রশান্ত কিশোরকে পাল্টা তুলধোনা বিজেপির! ভোটে পদ্মক্যাম্পের আসন সংখ্যা নিয়ে কৈলাস-বাবুলরা দিলেন জবাব
প্রশান্ত কিশোরকে পাল্টা তুলধোনা বিজেপির! বাংলার নির্বাচনে পদ্মক্যাম্পের আসন সংখ্যা নিয়ে কৈলাস-বাবুলরা দিলেন জবাব
বঙ্গ রাজনীতিতে এদিন সকালে প্রশান্ত কিশোর লাইম লাইট কেড়েছিলেন । বাংলার নির্বাচনী ময়দানে বিজেপি কয়টি আসন পাবে, সেই প্রসঙ্গে মুখ খুলে এদিন সকালেই প্রশান্ত কিশোর বক্তব্য রাখেন। এরপর বাবুল সুপ্রিয় থেকে কৈলাস বিজয়বর্গীয়রা দিলেন জবাব।

কৈলাস বিজয়বর্গীয়ের বার্তা
প্রশান্ত চ্যালেঞ্জ দিয়ে সকালেই বলেছিলেন, বাংলায় দু অঙ্কের আসন পাবে না বিজেপি। আর তা পেলে টুইটার থেকে নিজেকে সরিয়ে নেবেন প্রশান্ত। এরপর তার পাল্টা জবাবে কৈলাস বলেন, বাংলায় বিজেপির যে সুনামি চলছে, তাতে সরকার গঠন হওয়ার পর একজন 'রাজনীতিকার'কে দেশ হারাতে পারে!

বাবলুরে খোঁচা
এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় জানান, ' খুব খুশি যে একজনএমন এক্সপার্ট যিনি এমন ধরনের বক্তব্য রাখছেন, তিনি তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ' তাঁর এই শ্লেষের সঙ্গে জুড়েই বাবুলের সাফ বার্তা , ২০২১ এ 'না রহেগি সাঁপ (তৃণমূলের ) না বজেগি বাঁসুরি (পিকের) '।

পিকের চ্যালেঞ্জ 'সেভ দ্য টুইট'
কার্যত তৃণমূলের অন্দরে ভোট স্ট্র্যাটেজিস্ট পিকেকে নিয়েই যাবতীয় সংঘাতের সূত্রপাত। অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এমন এক পরিস্থিতিতে বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে পিকে এক টুইট বার্তায় দাবি করেন যে ২০২১ সালে দুই ডিজিটের অঙ্কে দাঁড়াতে পারবে না বিজেপি। আর যদি তা না হয় তাহলে তিনি টুইটারের'স্পেস'ছেড়ে দেবন বলে বার্তা দেন। পাশাপাশি এই টুইট 'সেভ' করে রাখার চ্যালেঞ্জও তিনি ছুঁড়ে দেন।












Click it and Unblock the Notifications