শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের! পাল্টা থানা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে হুঁশিয়ারি বিজেপির
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি ঘেরাও করে হামলার অভিযোগে পাল্টা কর্মসূচি বিজেপির (BJP)। সোমবার কাঁথি থেকে কলকাতায় যাওয়ার পথে মারিশদায় শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে ধরে কুরুচিকর মন্তব
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি ঘেরাও করে হামলার অভিযোগে পাল্টা কর্মসূচি বিজেপির (BJP)। সোমবার কাঁথি থেকে কলকাতায় যাওয়ার পথে মারিশদায় শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে ধরে কুরুচিকর মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। এই ঘটনার প্রতিবাদ করে মঙ্গলবার মারিশদা থানা ঘেরাও করার কর্মসূচি নিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

কলকাতায় যাওয়ার পথে গাড়ি ঘেরাও
জেলা বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ করে বলা হয়েছে, সোমবার বেলা সাড়ে তিনটের সময় কাঁথি থেকে কলকাতায় যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় মারিশদা থানার সামনেই তৃণমূলের প্রায় ৭০ জন গাড়ি ঘেরাও করে অশ্লীল গালাগালি দেয় এবং লাঠি দিয়ে গাড়িতে আঘাত করা হয়। শুভেন্দু অধিকারীকে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির প্রশ্ন প্রশাসনের নাকের ডগায় কীভাবে এই পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও জেড ক্যাটেগরির নিরাপত্তা থাকায় কোনও বড় ঘটনা ঘটেনি। ত্রিপুরায় ববি হাকিমের কথায় উৎসাহিত হয়েই এই পরিস্থিতি বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। প্রসঙ্গত ত্রিপুরার সোনামুড়ায় রাজ্যের মন্ত্রী ববি হাকিম পুরভোটের প্রচারে গিয়ে বলেছিলেন, ত্রিপুরায় যদি একজনকে মারা হয়, তাহলে পশ্চিমবঙ্গে পাঁচজনের ওপরে হামলা হবে।

থানায় অভিযোগ দায়ের
ত্রিপুরায় তৃণমূলের ওপরে হামলার অভিযোগ করে এবং সায়নী ঘোষকে অন্যায় ভাবে গ্রেফতার করার অভিযোগ করে তৃণমূল এই কর্মসূচি নিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন স্থানীয় নেতা নন্দুদুলাল মাইতি এবং বিকাশ মাইতির লোকজন। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে মারিশদা থানার সামনেই হুমকি এবং হামলার চেষ্টা করা হয় শুভেন্দু অধিকারীর ওপরে। পরে শুভএন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে মারিশদা থানায় অভিযোগ দায়ের করেন তাঁর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী।

বিজেপির পাল্টা কর্মসূচি
এই ঘটনায় পরেই বিজেপির তরফে পাল্টা কর্মসূচি নেওয়া হয়েছে। জানানো হয়েছে ২৩ নভেম্বর বেলা দুটোয় মারিশদা থানায় ডেপুটেশন দেওয়া হবে। পাশাপাশি যারা ঘেরাও করেছিল তাদের চিহ্নিত করার পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল তাও প্রশাসনের কাছে জানতে তদন্ত দাবি করা হবে। এরপর পরে প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তৃণমূলের সাফাই
তৃণমূলের তরফে অবশ্য সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সাফাই গিয়ে বলা হয়েছে, ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদেই একাধিক জায়গায় কর্মসূচি নেওয়া হয়েছিল। সেরকমই একটি কর্মসূচি ছিল মারিশদায়। গাড়িতে হামলার অভিযোগ মিথ্যা বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফ।












Click it and Unblock the Notifications