আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি, কে হলেন পদ্মশিবিরের দুই প্রার্থী
বাংলার দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্চে অগ্নিমিত্রা পাল। আর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে কেয়া ঘোষকে।
বাংলার দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্চে অগ্নিমিত্রা পাল। আর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে কেয়া ঘোষকে। আসানসোলে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এবার বিজেপি তাদের বিধায়ককে নামিয়ে দিলেন। আর কেয়া ঘোষ হলেন বিজেপি মিডিয়া প্যানেলিস্ট।

আর বালিগঞ্জ বিধানসভায় দলেরই প্রাক্তনী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কেয়া ঘোষকে। তিনি হলেন বিজেপি মিডিয়া প্যানেলিস্ট। এবার কলকাতা পুরনিগমের ভোটে মুখ খুবড়ে পড়েছে বিজেপি। তারপর বালিগঞ্জের মতো অবিজাত এলাকায় বিজেপি ভরসা রাখছে নবাগত কেয়া ঘোষের উপর। তিনি তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা দুবারের সাংসদ কাম কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারেন, তা বলবে ভবিষ্যৎ।
বালিগঞ্জ কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা হালিমকে। ফলে এই কেন্দ্রে এবার লড়াই অন্য মাত্রা পেতে চলেছে। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে এসে তৃণমূলের প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে আবার সিপিএম ও বিজেপি মহিলা প্রার্থী দিয়েছে। সিপিএম আবার প্রার্থী করেছে সংখ্যালঘু মহিলাকে। ফলে বালিগঞ্জে এবার অন্যরকম সমীকরণ দেখা যেতে পারে। কেননা বাবুলকে প্রার্থী করায় সংখ্যালঘু সমাজের একটা উষ্মা প্রকাশ করেছিলেন। ইমামদের একাংশও তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন বিজেপিক কে প্রার্থী হন, তা নিয়ে চর্চা চলছিল। ভূমিপুত্র জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করা হতে পারে বলে আলোচনা চলছিল। কারণ সম্প্রতি আসানসোল পুরসভা নির্বাচনে তাঁকে প্রার্থীপদ দেওয়া হয়নি। তিনি আসানসোল পুরনিগমের মেয়র ছিলেন। ফলে তাঁকে পুরনির্বাচনে প্রার্থী না করায় রাজনৈতিক মহল মনে করেছিল এবার তাঁকেই প্রার্থী করা হতে পারে লোকসভা উপনির্বাচনে।
বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। আর তার আগে জিতেন্জ্র তিওয়ারি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর পাণ্ডবেশ্বরে তিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির টিকিটে। কিন্তু তাঁকে হারতে হয়েছিল বিধানসভা নির্বাচনে। তাই এবার তাঁর উপর ভরসা না রেখে বিধায়ক অগ্নিমিত্রা পালকেই প্রার্থী করা হয়েছে।
অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। তিনি তৃণমূলে যুব নেত্রী সায়নী ঘোষকে হারিয়েছিলেন ২০২১-এ। এবার তাঁর উপরই আস্থা রাখল বিজেপি। তৃণমূল শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে চমক দিলেও বহিরাগতকে প্রার্থী করার খোঁটা দিয়েছিল বিজেপি। তাই তারা অগ্নিমিত্রা পালের মতো ভূমিকন্যাকে প্রার্থী করে হেভিওয়েট শত্রুঘ্নের মোকাবিলা করতে চাইছে।












Click it and Unblock the Notifications