বিধানসভা উপনির্বাচনের তিন কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির
প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। আগামী ২৫ নভেম্বর রাজ্যের কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর এই তিনটি আসনে উপনির্বাচন হবে। কালিয়াগঞ্জ আসনে প্রার্থী হয়েছেন কমলচন্দ্র সরকার, খড়গপুর সদর কেন্দ্রে প্রেম চাঁদ ঝা ও করিমপুর আসনে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

উনিশের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন দিলীপ ঘোষ। ফলে খড়গপুর আসনটি তাঁকে ছাড়তে হয়। অন্যদিকে মহুয়া মৈত্র কৃষ্ণ নগর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় করিমপুর আসনটি শূন্য হয়। কালিয়াগঞ্জ আসনটি কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ উপনির্বাচনে তিনটি আসনে জিতবেন বলে দাবি করেছেন। তিনি বলেন, রাজ্যের মানুষ বিজেপিকে চাইছেন। আমরা তিনটি আসনেই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী।












Click it and Unblock the Notifications