বালুরঘাট পুরসভা হল অনাথ আশ্রম, ঘোষণা বিজেপির
বালুরঘাট পৌরসভাকে অনাথ আশ্রম বলে ঘোষণা করল বিজেপি।
বালুরঘাট পৌরসভাকে অনাথ আশ্রম বলে ঘোষণা করল বিজেপি। এদিন সকালে বালুরঘাট পুরসভার গেটে অনাথ আশ্রমের ব্যানার টানিয়ে ফিতে কেটে অনাথ আশ্রমের উদ্বোধন করে বালুরঘাট টাউন মন্ডল বিজেপি। দীর্ঘ দেড় বছর ধরে পুরসভার বোর্ড এর মেয়াদ শেষ হওয়ার পরে প্রশাসক নিয়োগের মাধ্যমে চলছে বালুরঘাট পৌরসভা। এই ঘটনায় বিজেপির অভিযোগ চেয়ারম্যান এবং কাউন্সিলর না থাকায় বিভিন্ন পরিষেবা সমস্যার সম্মুখীন হচ্ছে পুর নাগরিকরা।

বিজেপির মন্ডল সভাপতি বর্মন জানান, তারা বালুরঘাট পুরসভাকে অনাথ আশ্রম বলে ঘোষণা করছেন।












Click it and Unblock the Notifications