বিজেপি প্রকাশ করল দ্বিতীয় প্রার্থী-তালিকা, দুই কেন্দ্রে বদলও

বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় তালিকা প্রকাশ করল বিজেপি। পানিহাটিতে অভয়ার মায়ের দাঁড়ানো নিয়ে জল্পনা চললেও এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

আজ ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে প্রার্থী বদল করা হয়েছে দুটি কেন্দ্রে।

-

আজ যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অনেক বিধায়কের নাম রয়েছে। টিকিট পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ্ময় চট্টোপাধ্যায়, রীতেশ তিওয়ারিরা। একজনরে দেখে নেওয়া যাক কারা দ্বিতীয় তালিকায় টিকিট পেলেন:

দধিরাম রায় (মেখলিগঞ্জ), নিশীথ প্রামাণিক (মাথাভাঙা), লক্ষ্মণ লিম্বু (মাদারিহাট), নরেশচন্দ্র রায় (ধুপগুড়ি), কৌশিক রায় (ময়নাগুড়ি), অনন্তদেব অধিকারী (জলপাইগুড়ি), সুকরা মুন্ডা (মাল), ভরত ছেত্রী (কালিম্পং), নোমান রাই (দার্জিলিং), সোনম লামা (কার্শিয়াং), শঙ্কর অধিকারী (চোপড়া), সবিতা বর্মন (ইটাহার), রতন দাস (হরিশ্চন্দ্রপুর), রাজু কর্মকার (বৈষ্ণবনগর), সুনীল চৌধুরী (ফরাক্কা), ষষ্ঠীচরণ ঘোষ (সামশেরগঞ্জ), চিত্ত মুখোপাধ্যায় (জঙ্গিপুর), তাপস চক্রবর্তী (সাগরদিঘি), রানা প্রতাপ সিং রায় (রানিনগর), দিলীপ সাহা (নবগ্রাম), মিতালি মাল (খড়গ্রাম), সুখেন কুমার বাগদি (বড়ঞা), গার্গী দাস ঘোষ (কান্দি), অনামিকা ঘোষ (ভরতপুর), সুব্রত কবিরাজ (তেহট্ট), শান্তনু দে (নাকাশিপাড়া), সৈকত সরকার (চাপড়া), শ্রুতিশেখর গোস্বামী (নবদ্বীপ), সাধন ঘোষ (কৃষ্ণনগর দক্ষিণ), সুকান্ত বিশ্বাস (কৃষ্ণগঞ্জ), অসীমকুমার বিশ্বাস (রানাঘাট দক্ষিণ), অশোক কীর্তনীয়া (বনগাঁ উত্তর), স্বপন মজুমদার (বনগাঁ দক্ষিণ), সুব্রত ঠাকুর (গাইঘাটা), তারক সাহা (স্বরূপনগর), দেবদাস মণ্ডল (হাবরা), ড. সময় হীরা (অশোকনগর), সুদীপ্ত দাস (বীজপুর), ড. রাজেশ কুমার (জগদ্দল), অর্জুন সিং (নোয়াপাড়া), কৌস্তভ বাগচী (ব্যারাকপুর), ড. কল্যাণ চক্রবর্তী (খড়দহ), অরূপ চৌধুরী (কামারহাটি), অরিজিৎ বক্সী (দমদম), পীয়ূষ কানোড়িয়া (রাজারহাট নিউটাউন), ড. শরদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), তরুণজ্যোতি তিওয়ারি (রাজারহাট গোপালপুর), শঙ্কর চট্টোপাধ্যায় (বারাসাত), ভাস্কর মণ্ডল (হাড়োয়া), রুদ্রেন্দ্র পাত্র (মিনাখাঁ), সনৎ সর্দার (সন্দেশখালি), ড. সুরজ (শৌর্য) বন্দ্যোপাধ্যায় (বসিরহাট দক্ষিণ), রেখা পাত্র (হিঙ্গলগঞ্জ), বিকর্ণ নস্কর (গোসাবা), সুমন্ত মণ্ডল (সাগর), অবনী নস্কর (কুলপি), মল্লিকা পাইক (মন্দিরবাজার), অলোক হালদার (জয়নগর), টুম্পা সর্দার (বারুইপুর পূর্ব), প্রশান্ত বায়েন (ক্যানিং পশ্চিম), বিশ্বজিৎ পাল (বারুইপুর পশ্চিম), গৌরসুন্দর ঘোষ (মগরাহাট পশ্চিম), অগ্নিশ্বর নস্কর (সাতগাছিয়া), রূপা গঙ্গোপাধ্যায় (সোনারপুর দক্ষিণ), জয়ন্ত গায়েন (ভাঙড়), সন্দীপ বন্দ্যোপাধ্যায় (কসবা), শর্বরী মুখোপাধ্যায় (যাদবপুর), পাপিয়া (দে) অধিকারী (টালিগঞ্জ), সুনীল মহারাজ (বেহালা পূর্ব), ডা. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), তমোনাথ ভৌমিক (মহেশতলা), ড. শতরূপা (বালিগঞ্জ), প্রিয়াঙ্কা টিবরেওয়াল (এন্টালি), ডা. পার্থ চৌধুরী (বেলেঘাটা), বিজয় ওঝা (জোড়াসাঁকো), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), তাপস রায় (মানিকতলা), রীতেশ তিওয়ারি (কাশীপুর-বেলগাছিয়া), সঞ্জয় সিং (বালি), বর্ণালী ঢালি (সাঁকরাইল), চিরণ বেরা (উলুবেড়িয়া উত্তর), ড. হিরণ্ময় চট্টোপাধ্যায় (শ্যামপুর), প্রেমাংশু রানা (বাগনান), প্রভাকর পণ্ডিত (উদয়নারায়ণপুর), অনুপম ঘোষ (জগৎবল্লভপুর), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), দিলীপ সিং (চাঁপদানি), সুমনা সরকার (বলাগড়), তুষার কুমার মজুমদার (পাণ্ডুয়া), দেবাশিস মুখোপাধ্যায় (চণ্ডীতলা), প্রসেনজিৎ বাগ (জাঙ্গিপাড়া), বর্ণালী দাস (ধনেখালি), নির্মল খাঁড়া (নন্দকুমার), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), সুব্রত পাইক (খেজুরি), দিব্যেন্দু অধিকারী (এগরা), স্বাগত মান্না (পিংলা), রহিদাস মাহাত (বাঘমুণ্ডি), সুদীপ কুমার মুখোপাধ্যায় (পুরুলিয়া), নীলাদ্রিশেখর দানা (বাঁকুড়া), শুক্লা চট্টোপাধ্যায় (বিষ্ণুপুর), গৌতম ধারা (খণ্ডঘোষ), মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ), সিদ্ধার্থ মজুমদার (কালনা), গোপাল চট্টোপাধ্যায় (পূর্বস্থলী উত্তর), শিশির ঘোষ (মঙ্গলকোট), রাজু পাত্র (গলসি), পার্থ ঘোষ (রানিগঞ্জ), দেবাশিস ওঝা (লাভপুর), ধ্রুব সাহা (রামপুরহাট), রিঙ্কি ঘোষ (মুরারই)।

বিষ্ণুপুর আসনে প্রার্থী বদল করা হয়েছে। প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ খান। জয়পুরে বিজেপি সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ মাহাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+