ভুলের মাশুল দিয়ে প্রার্থী বদল বিজেপির, দুই কেন্দ্রে কর্তৃত্ব কার হাতে- মুকুল না দিলীপের

২৪ ঘণ্টার মধ্যেই নোয়াপাড়ায় বদল করতে হল দলের প্রার্থী। নতুন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি সেই ভুল শুধরে নিল।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুকে দলে যোগদান না করিয়েই প্রার্থী হিসেবে ঘোষণার মাশুল দিতে হয়েছিল বিজেপিকে। ২৪ ঘণ্টার মধ্যেই নোয়াপাড়ায় বদল করতে হল দলের প্রার্থী। নতুন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি সেই ভুল শুধরে নিল। নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হল সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের। সেইসঙ্গে উলুবেড়িয়ার প্রার্থীর নামও ঘোষণা করা হল। উলুবেড়িয়ায় প্রার্থী হলেন অনুপম মল্লিক।

 ভুলের মাশুল দিয়ে প্রার্থী বদল বিজেপির, দুই কেন্দ্রে কর্তৃত্ব কার হাতে- মুকুল না দিলীপের

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবারই জানিয়েছিলেন, 'আমরা একটা অপারেশন চালিয়েছিলাম। কিন্তু সেটা সফল হয়নি। তাই যে তালিকা আমি পাঠিয়েছিলাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, সেখান থেকেই একজনকে প্রার্থী করা হবে।' সেইমতোই সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নাম এদিন নোয়াপাড়ার প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা জে পি নাড্ডা।
তিনি এদিন উলুবেড়িয়া লোকসভার প্রার্থীর নামও ঘোষণা করে দেন। নানা জল্পনা চলছিল উলুবেড়িয়ার প্রার্থীকে নিয়ে। লকেট থেকে শুরু করে অনুপম মল্লিক, ইশরাত জাহান থেকে শুরু করে নাজিয়া ইলাহি খান, এমনকী ভারতী ঘোষ এবং গায়ক অভিজিতের নামও উঠেছিল। তবে আর মুকুল রায়ের উপর ভরসা রাখেননি কেন্দ্রীয় নেতারা। রাজ্য বিজেপির তরফে যে নামগুলি পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে থেকেই দুই কেন্দ্রে দুজনকে বেছে নেওয়া হয়।

 ভুলের মাশুল দিয়ে প্রার্থী বদল বিজেপির, দুই কেন্দ্রে কর্তৃত্ব কার হাতে- মুকুল না দিলীপের

উলুবেড়িয়া কেন্দ্রের প্রথমেই লকেট চট্টোপাধ্যায় ও অনুপম মল্লিকের নাম উঠেছিল। তবে সেই নাম ক্রমেই পিছনে চলে যেতে থাকে। উঠে আসে ইশরাত জাহান থেকে শুরু নাজিয়ার নাম। এমনকী মুকুল ও কৈলাশ বিজয়বর্গীয় উদ্যোগ নেন গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে প্রার্থী করার ব্যাপারে। কিন্তু বিজেপির সেই আশায় অভিজিৎ জল ঢেলে দেন। একইভাবে নোয়াপাড়ায় মঞ্জু বসুকে নিয়েও খেলা চালিয়েছিল মুকুল-কৈলাশ জুটি।

তবে দুই ক্ষেত্রেই শেষ হাসি হাসেন দিলীপই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মনোনীত প্রার্থীই দুই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। ফলে মুকুলের উদ্যোগ একেবারেই জলে গেল। নির্বাচনের মুকুলের কর্তৃত্ব নিয়েই প্রশ্ন উঠে গেল এবার। দিলীপ ঘোষ ফের প্রমাণ করে ছাড়লেন তিনিই রাজ্যে দলের 'বস'। অন্তত জেপি নাড্ডার ঘোষণায় তা-ই প্রতিফলিত হল। উলুবেড়িয়া ও নোয়াপাড়ার প্রার্থীরা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই পরিচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+