বিজেপি বনাম আরএসএস নাকি আদি বনাম নব্য, সংগঠন বাড়াতে নেমে সংঘাত তুঙ্গে
বাংলায় সংগঠন বাড়ছে, একইসঙ্গে বাড়ছে দলীয় কোন্দল। অনেক ক্ষেত্রে তা রূপ নিচ্ছে বিজেপি বনাম আরএসএসে। অনেক ক্ষেত্রে আদি বনাম নব্যে।
বাংলায় সংগঠন বাড়ছে, একইসঙ্গে বাড়ছে দলীয় কোন্দল। অনেক ক্ষেত্রে তা রূপ নিচ্ছে বিজেপি বনাম আরএসএসে। অনেক ক্ষেত্রে আদি বনাম নব্যে। বর্তমানে টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীদের সংগঠন নিয়েও সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে। এক পক্ষ দাবি করছে, তারা আরএসএস দ্বারা স্বীকৃত সংগঠন, অন্য পক্ষের দাবি তাদের স্বীকৃতি দিয়েছে রাজ্য বিজেপি।

আরএসএস বনাম বিজেপি
আদতে লড়াইটা দাঁড়াচ্ছে আরএসএস বনাম বিজেপি। আবার বলা যায় লড়াইটা সেই পুরমো, আদি বনাম নব্য। দিলীপ বনাম মুকুল বললেও অত্যুক্তি হবে না। সোমবার বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের পক্ষে সদ্য তণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কুদেব পান্ডা বলেন, তাদের সংগঠন আরএসএস অনুমোদিত। কিন্তু তা বিজেপি একেবারেই মানতে নারাজ।

দিলীপ ঘোষ স্বীকৃতিতে বিপত্তি
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শঙ্কুদেবের সংগঠনকে স্বীকৃতি না দিয়ে স্বীকৃতি দিয়েছেন অগ্নিমিত্রা পালের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশনকে। শনিবার ওই সংগঠনকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ স্বীকৃতি দেওয়ার পরই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ পাল্টা দাবি তোলে, অগ্নিমিত্রা পালের সংগঠন তাদের সংগঠনের অংশ। অগ্নিমিত্রা তা মানতে নারাজ। ফলে বিজেপি বনাম আরএসএস লড়াই তুঙ্গে।

রাজ্য বিজেপিতে আদি বনাম নব্য
রাজ্যে আরএসএস বনাম বিজেপি লড়াইয়ের প্রবণতা শুরু হয়েছে সম্প্রতি। বিজেপিতে বেনোজল ঢুকছে বলে আগেই সতর্ক করেছে আরএসএস। সেই কথায় আমল না দিয়ে একের পর এক যোগদান হয়ে চলেছে। কোচবিহারে তো দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। তাতে আরও প্রকট হয়েছে উঠেছে আদি নব্য দ্বন্দ্ব।












Click it and Unblock the Notifications