পবন সিংয়ের দোষে দুষ্ট শত্রুঘ্ন সিনহাও, ভিডিও শেয়ার! তৃণমূলের 'বহিরাগত' তকমা ফেরালেন বিজেপির অমিত মালবিয়া
বিজেপির প্রথম প্রার্থী তালিকায় আসানসোলে নাম ছিল ভোজপুরী অভিনেতা পবন সিংয়ের। কিন্তু তাঁর বিরুদ্ধে বহিরাগত তকমা ছাড়াও মহিলাদের নিয়ে তাঁর অভিনয়ের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়ে তৃণমূল। কার্যত এর জেরে পরের দিনই পবন সিং জানান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না আসনসোল থেকে। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় নিয়ে পাল্টা অস্ত্র বিজেপি হাতে।
এদিন তৃণমূলের ৪২ জনের প্রার্থী তালিকা প্রকাশের পরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া নিজের এক্স হ্যান্ডেলে এই প্রার্থী তালিকাকে 'ড্যাম্প স্কুইব' বলে বর্ণনা করেছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় সাত প্রাক্তন বিজেপি সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শতাংশের নিরিখে যা ১৭ শতাংশ। যাঁদের মধ্যে কয়েকজনকে বিজেপি বাতিল করেছিল বলেও দাবি করেছেন তিনি।

অমিত মালবিয়া এদিন তৃণমূলের প্রার্থী তালিকায় বহিরাগত নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তৃণমূলের তালিকা বহিরাগততে পূর্ণ। শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান বহিরাগত। তিনি বলেছেন, তৃণমূলের বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান। বরোদা কি পশ্চিমবঙ্গ না গুজরাতে, প্রশ্ন করেছেন তিনি। তিনি কটাক্ষে বলেছেন, তৃণমূলের মাঠের জন্য মাটির ছেলেদের খুঁজে পায়নি। তৃণমূলের কি পর্যাপ্ত প্রার্থী নেই, সেই প্রশ্নও করেছেন তিনি।
Yusuf Pathan, TMC’s Baharampur candidate, is from Baroda in Gujarat or West Bengal? TMC list is full of what Mamata Banerjee calls ‘Bohiragotos’. Shame on her divisive politics, which is holding back West Bengal. pic.twitter.com/FiKbx3HmBa
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) March 10, 2024
অমিত মালবিয়া আবু তাহের খানের প্রার্থীপদ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর এসইউভি একটি শিশুকে ধাক্কা মারে বলে অভিযোগ। পাশাপাশি তিনি তৃণমূলের প্রার্থী তালিকায় সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্রের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। তৃণমূল কি তুষ্টিকরণের রাজনীতি থেকে নিজেরে দূরে সরাতে চাইছে, সেই প্রশ্ন করেছেন তিনি। কেননা ২০১৯-এর নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় সাত সংখ্যালঘু থাকলেও, এবার রয়েছে ছয় জন।
Meet @ShatruganSinha, TMC’s candidate from Asansol. TMC rank is full of rapists, both in real (likes of Shahjahan Sheikh) and reel life.
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) March 10, 2024
Surprised Mamata Banerjee didn’t ask Shatrughan Sinha to join her on the eve of International Women’s Day for the sham women empowerment march. pic.twitter.com/BRHstki5gS
অমিত মালভিয়া অপর একটি টুইটে শত্রুঘ্ন সিনহা অভিনীত একটি পুরনো সিনেমার অংশ শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, তৃণমূল ধর্ষকদের দ্বারা পরিপূর্ণ, বাস্তবে শাহজাহান এবং রিল লাইফ উভয় ক্ষেত্রেই। তিনি কটাক্ষ করে বলেছেন, তৃণমূল নেত্রী এই কারণেই হয়ত আন্তর্জাতিক নারী দিবসের পদযাত্রায় শত্রুঘ্ন সিনহাকে যোগ দিতে বলেননি।
প্রসঙ্গত এদিন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৪২ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে আট বর্তমান সাংসদকে বাদ দেওয়া হয়েছে এবং কীর্তি আজাদ, ইউসুপ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো বেশ কয়েকটি নতুন মুখ এলেছে। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার মহিলার সংখ্যা বারো।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications