Manipur: বিজেপি জোটের সাংসদ বোমা ফাটালেন অধিবেশন শেষেই, বলতে দেওয়া হয়নি লোকসভায়
বাদল অধিবেশন শেষ হতেই বোমা ফাটালেন বিজেপি জোটের সাংসদ। তিনি জানালেন, তাঁকে লোকসভায় বলতে দেওয়া হয়নি। পাছে তিনি মণিপুর নিয়ে মুখ খোলেন, তাই তাঁকে লোকসভা কিছু না বলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার এই ব্যাপারে মুখ খুলেছেন মণিপুরের এনপিএফ সাংসদ।
লোরহো এ ফোজ মণিপুর থেকে একমাত্র বিজেপি জোটের সাংসদ। রাজ্য যখন জ্বলছে, তখন সেই সাংসদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। শনিবার সাংসদ নিজেই সংবাদমাধ্যমে সরব হলেন এবং বিজেপির মুখোশ খুলে দিলেন।

লোকসভায় অনাস্থা প্রস্তাবের বিতর্কের সময় মণিপুর নিয়ে কথা বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল সংসদে মুখ না খুলতে। বড় শরিক বিজেপি তাঁকে বিরত করেছিল লোকসভায় কথা বলা থেকে। মণিপুরের সাংসদের নিজের নির্বাচনী ক্ষেত্র জ্বলছে, অথচ তাঁকে নীরব করে রাখা হয়েছিল লোকসভায়।
তিনিই তো সবথেকে ভালো জানাতে পারতেন মণিপুরের পরিস্থিতি। তিনিই তো আবেদন জানাবেন কীভাবে মণিপুরের হিংসা বন্ধ করে স্বাভাবিক অবস্থা ও শান্তি ফিরিয়ে আনা যায়। কিন্তু সেই তাঁকেই কথা বলার সুয়োগ দেওয়া হয়নি। জোর করে তাঁর মুখ বন্ধ রাখা হয়েছিল।
সংসদের অধিবেশন শেষ হতে তিনি মুখ খুলেছেন এ ব্যাপারে। তিনি বলেন, মণিপুরের বেশিরভাগ মানুষ বিশেষত কুকি-জো সম্প্রদায়ের মানুষ তাঁর নির্বাচনী এলাকার বাসন্দা। তাঁর সাংসদ এলাকার তিনটি জেলায় মেইতিদের বাস বেশি। তাঁর এলাকার মানুষ ভুক্তভোগী, অথচ তাঁকে নীরব করে রাখা হল।
মণিপুরের সাংসদ ফোজ বলেন, আমি এলাকার বহু মানুষের সঙ্গে কথা বলেছিলেন। আমি তাঁদের কথা সংসদে পেশ করতে পারতাম। কিন্তু আমাকে কথা বলতে দেওয়া হয়নি। আমাকে বিজেপির তরফে বলা হয়েছিল, আপনাকে কিছু বলতে হবে না, মণিপুর নিয়ে যা বলার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলবেন।

এরপর তিনি বলেন, আমি আনুষ্ঠানিকভাবে আর স্পিকারের কাছে আবেদন করিনি। কারণ আমি জানাতাম, আমাকে বলতে দেওয়া হবে না। কেন্দ্রীয়মন্ত্রী বিজেপির আর কে রঞ্জন তিনিও মণিপুরের সদস্য, তাঁকেও কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। মণিপুর নিয়ে যা বলার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীই।
ফোজের কথায়, আমরা যেহেতু মণিপুরে জনমগণের প্রতিনিধিত্ব করছি, সর্বাগ্রে আমাদেরই কথা বলতে দেওয়া উচিত ছিল। কিন্তু আমাদের বড়ো শরিক বিজেপি তা করতে দেয়নি। নির্বাচন আসছে, আমাদের জনগণের তাই অধিকার ছিল আমাদের ভূমিকা কী তা জানার, আমরা কী করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি তা জানতেও মুখিয়ে ছিল জনগণ।












Click it and Unblock the Notifications