বিজেপি কর্মীর মৃত্যু পুলিশি হেফাজতে! অভিযোগ ঘিরে দিলীপ ঘোষ পেশ করলেন যুক্তি ,ডাক থানা ঘেরাওয়ের

উত্তর দিনাজপুরের ইটাহারে বিজেপি কর্মীর পুলিশি হেফাজতে মৃত্যু ঘিরে বৃহস্পতিবারই সরব হয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। ঘটনা ঘিরে ক্রমেই সরগরম হতে থাকে উত্তরবঙ্গের রাজনীতি। এদিকে বিজেপির 'গণতন্ত্র বাঁচাও' অভিযানের আগে এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, বঙ্গ বিজেপি প্রধান , একাধিক অভিযোগে সরব হয়ে পুলিশি লক আপে বিজেপি কর্মীর মৃত্য়ু ঘিরে একের পর এক যুক্তি দিয়েছেন।

 সায়ন্তন বসু কী অভিযোগ করেন?

সায়ন্তন বসু কী অভিযোগ করেন?

সায়ন্তন বসুর অভিযোগ, পুলিশ অনুপ রায়কে তুলে নিয়ে গিয়ে প্রথমে লকআপের মধ্যে মারধর করে, তারপর গুলি করে খুন করে। অনুপ রায়ের দেহের পুনরায় ময়নাতদন্তের দাবি করেছেন তিনি।

অনুপ রায়ের মায়ের দাবি

অনুপ রায়ের মায়ের দাবি

এদিকে মৃত অনুপ রায়ের মা জানিয়েছেন, মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাঁর ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। তাঁর দাবি, যাঁরা অনুপকে তুলে নিয়ে যান, তাঁদের মধ্যে কেউ পুলিশ ছিলেন কি না , তা তিনি জানেন না। তবে , তাঁর দাবি মিথ্যা মামলায় অনুপকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

 পুলিশের দাবি

পুলিশের দাবি

এদিকে, পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে এক ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে লুঠ করা হয়। গত ২৮ অগাস্টের এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেই অনুপরেন নাম পাওয়া যায়। জানা গিয়েছে, ঘটনার মূল চক্রী অনুপ। তাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসা হয়।

 দিলীপ ঘোষের যুক্তি

দিলীপ ঘোষের যুক্তি

এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোবে ফেটে পড়েন বিজেপিতে বাংলার প্রধান দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দাবি, 'গোটা ঘটনাটাই বেআইনি'। তাঁর যুক্তি, প্রথমত, থানায় নিয়ে যাওয়ার পরই অনুপ মারা যান। দ্বিতীয়ত, অনুপের দেহ শনাক্ত করতে ডাকা হয় অনুপেরই এক দূর সম্পর্কীয় আত্মীয়কে। তৃতীয়ত, গভীর রাতে তাড়াহুড়ো করে অনুপের দেহে ময়নাতদন্ত হয়েছে বলে অভিযোগ তোলেন দিলীপ ঘোষ।

 থানা ঘেরাও কর্মসূচি

থানা ঘেরাও কর্মসূচি

এদিকে, ঘটনার জেরে আজ ইটাহারে থানা ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির। এলাকা জুড়ে বিজেপি কর্মীরা আজ
'গণতন্ত্র বাঁচাও' অভিযানের মধ্যেই এই কর্মসূচি গ্রহণ করছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+