শুভেন্দুর জনসংযোগ উত্তাল জয় শ্রীরাম ধ্বনিতে! পুলিশের গুলিতে জখম ৩, দাবি বিজেপির
ফের পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করল বিজেপি। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার পর বাঁকুড়ার পাত্রসায়রে গুলি চালানোর অভিযোগ উঠল।
ফের পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করল বিজেপি। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার পর বাঁকুড়ার পাত্রসায়রে গুলি চালানোর অভিযোগ উঠল। পুলিশের গুলিতে এক ছাত্র-সহ তিনজন জন গুরুতর জখন হন বলে অভিযোগ। জখমরা সবাই বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে গুলি চালানোর কথা অস্বীকার করেছে বাঁকুড়া জেলা পুলিশ।

রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্ব জনসংযোগ যাত্রা ছিল তৃণমূলের। এই জনসংযোগ যাত্রা কর্মসূচি চলাকালীন শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে জয় শ্রীরাম ধ্বনি তোলেন স্থানীয় বিজেপি কর্মীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেইসময় বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
'জয় শ্রী রাম' ধ্বনিকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বাঁকুড়ার পাত্রসায়রের হাটকৃষ্ণনগরে। অভিযোগ, বিজেপি নেতা তমালকান্তি গুইকে মারধর করে পুলিশ। তার প্রতিবাদ বিক্ষোভ শুরু করে বিজেপি। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। লাঠিচার্জও করা হয়। সেইসময়ই গুলি করে পুলিশ। তিনজন গুরুতর জখম হন।
বিজেপির দাবি, পুলিশের ছোড়া রবার বুলেট লেগেছে। গুলিবিদ্ধদের মধ্যে দুজন বিজেপি কর্মী রয়েছে। এক ছাত্র এই সংঘর্ষের মধ্যে পড়ে গিয়ে গুরুতর জখম হন। জখম ছাত্রের নাম সৌমেন বাউড়ি। বাকি দুজন আহত হলেন তাপস বাউড়ি, টুলু খাঁ। তাদের তিনজনই বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।












Click it and Unblock the Notifications