নোবেল জয়ীকে ঘিরে অমিত শাহের নামে ভুয়ো পোস্ট! বিজেপির তরফে লিখিত অভিযোগ
অমিত শাহের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট। নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অমিত শাহ নাকি আপত্তিকর মন্তব্য করেছেন। এই সংক্রান্ত একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
অমিত শাহের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট। নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অমিত শাহ নাকি আপত্তিকর মন্তব্য করেছেন। এই সংক্রান্ত একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে। বিজেপির যুব নেতা সৌরভ সরকার সাইবার অপরাধদমন শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শিলিগুড়ি বিজেপির তরফে অভিযোগ, খড়িবাড়ি এলাকার যুবক রাজা দাস অমিত শাহকে নিয়ে পোস্টটি করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
বিজেপির যুব নেতা সৌরভ সরকার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে সামান্য রঙ লাগানোর জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। এক্ষেত্রে অমিত শাহকে নিয়ে ভুয়ো খবর ছড়ানোর জেরে কেন শাস্তি হবে না, প্রশ্ন তুলেছেন তিনি। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া না হলে, আন্দোলনের পথ বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications