বিজেপির গণইস্তফা বিধানসভায়! স্পিকারের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশে কি মিলবে সুরাহা

বিজেপির গণইস্তফা বিধানসভায়! রাজ্যপালের কাছে স্পিকারের বিরুদ্ধে নালিশে কি মিলবে সুরাহা

পিএসির চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানোর প্রতিবাদে গণইস্তফার পথে হেঁটছে বিজেপি। বিধানসভার আট কমিটির চেয়ারম্যান পদ থেকে একসঙ্গে ইস্তফা দিয়েছেন বিজেপি আট সদস্য। এখানেই শেষ নয়, তাঁরা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। কিন্তু তা করে কোনও সুরাহা মিলবে কি, প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

রাজ্যপাল কী পথ দেখান, সেদিকেই তাকিয়ে বিজেপি

রাজ্যপাল কী পথ দেখান, সেদিকেই তাকিয়ে বিজেপি

আট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েই বিজেপির পরিষদীয় দলনেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবন অভিযানে যান বিজেপির বিধায়করা। রাজভবনে গিয়ে তাঁরা রাজ্যপাল জগদীপ ঝনখড়ের সঙ্গে বৈঠক করেন। রাজ্যপাল তাঁদের কী পথ দেখান, সেদিকেই তাকিয়ে বিজেপি।

Recommended Video

মুকুল রায় ইস্যুতে রাজভবনে বৈঠকে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা | Oneindia Bengali
বিধানসভার ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তই চূ়ড়ান্ত

বিধানসভার ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তই চূ়ড়ান্ত

এখন প্রশ্ন উঠেছে, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের অন্তর্ভুক্তি নিয়ে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছেন, তার উপর কি হস্তক্ষেপ করতে পারেন রাজ্যপাল। সংবিধান অনুযায়ী রাজ্যপাল তা পারেন না। আইন আদালতও স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবেন না। বিধানসভার ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তই চূ়ড়ান্ত।

প্রশ্ন উঠেছে বিধানসভার অধ্যক্ষের নীতি-নৈতিকতা নিয়ে

প্রশ্ন উঠেছে বিধানসভার অধ্যক্ষের নীতি-নৈতিকতা নিয়ে

রাজনৈতিক মহলের একটা বড় অংশের দাবি, বিজেপি জানে রাজ্যপালের কাছে গিয়ে বা আদালতে সগিয়ে এই ইস্যুর কোনও সমাধান হবে না। তবু রাজভবনে গিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়ে তাঁরা সম্যক ব্যাপারটি জানিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এখানে প্রশ্ন উঠেছে স্পিকার বা বিধানসভার অধ্যক্ষের নীতি-নৈতিকতা নিয়ে।

বিধানসভার স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের অভিযোগ

বিধানসভার স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের অভিযোগ

শুভেন্দু অধিকারীদের দাবি, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শাসকদলের পক্ষে সিদ্ধান্ত নিয়ে মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা হয়েছে। আমরা মুকুল রায়ের নাম প্রস্তাব করিনি। ক্ষমতাবলে অনৈতিকভাবে মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে বলে তাদের দাবি।

এই স্পিকার বিরোধীদের অধিকার ছিনিয়ে নিচ্ছেন, দাবি

এই স্পিকার বিরোধীদের অধিকার ছিনিয়ে নিচ্ছেন, দাবি

বিজেপির দাবি, এই স্পিকার বিরোধী দাবিকে কেনও সম্মান দেন না। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, বাম আমলেও স্পিকার হাসিম আবদুল হালিমকে দেখেছিলাম বিরোধীদের ভুল ধরিয়ে দিতে। তার জন্য অধিবেশনে বাড়তি সময়ও তিনি দিয়েছেন। আর তৃণমূল আমলের এই স্পিকার বিরোধীদের অধিকার ছিনিয়ে নিচ্ছেন।

শাসকদলের উপর চাপ বজায় রাখতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

শাসকদলের উপর চাপ বজায় রাখতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

সেইজন্যই তাঁরা রাজ্যপালের কাছে এসেছেন। কোনও প্রতিকার নয়, বিধানসভায় অধিকার হরণের বিরুদ্ধে তাঁর স্পিকারের নামে নালিশ জানান রাজ্যপালের কাছে। স্পিকারের অনৈতিক কাজ তুলে ধরা হয় রাজ্যপাল সকাশে। শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজ্যপালের সঙ্গে দেখা করে শাসকদলের উপর চাপ বজায় রাখতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েই রাজ্যপাল সকাশে

আট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েই রাজ্যপাল সকাশে

মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান হওয়ার বিরোধিতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বিজেপি বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান পদ গ্রহণ করবে না। সেইমতোই এদিন আট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির সদস্যরা। তারপর রাজ্যপালের কাছে গিয়ে তাঁদের দাবিদাওয়া তুলে ধরলেন।

শুভেন্দু অধিকারী নেতৃত্বে স্পিকারের বিরুদ্ধে নালিশ বিজেপির

শুভেন্দু অধিকারী নেতৃত্বে স্পিকারের বিরুদ্ধে নালিশ বিজেপির

বিজেপির দাবি, সাংবিধানিক রীতি অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসির চেয়ারম্যান পদ বিরোধী দলের। ক্ষমতার জোরে শাসকদল সেই সাংবিধানিক রীতি মানেনি। তার প্রতিবাদেই গণ ইস্তফা দেওয়া হল। এদিন বিধানসভায় অধ্যক্ষের ঘরে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন বিজেপির বিধায়করা। তারপর শুভেন্দু অধিকারী নেতৃত্বে স্পিকারের বিরুদ্ধে নালিশ জানান রাজ্যপাল সকাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+