উল্টো ছবি বেলদায়! তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, আহত ৪, অভিযুক্ত বিজেপি
এদিন সকালে উল্টো ছবি ধরা পড়ে পশ্চিম মেদিনীপুরের বেলদায়। ২২ ও ১৭ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিসে বিজেপি হামলা চালায় বলে অভিযোগ।
এদিন সকালে উল্টো ছবি ধরা পড়ে পশ্চিম মেদিনীপুরের বেলদায়। ২২ ও ১৭ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিসে বিজেপি হামলা চালায় বলে অভিযোগ। হামলার জেরে চার তৃণমূলকর্মী আহত হন বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

তৃণমূলের অভিযোগ, বিজেপির বাহিনী তাদের বুথ অফিসে হামলা চালায়। তবে শুধু বুথ অফিসে হামলাই নয়, তাদের চার কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তিনজনকে
নিয়ে যাওয়া হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের প্রথমে হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। তারই প্রতিরোধ করে বিজেপি। এদিকে এই ঘটনায় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।












Click it and Unblock the Notifications