জেলায় 'হামলা' জারি! প্রার্থীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

পাথরপ্রতিমায় তৃণমূল বিজেপির সংঘর্ষ। ঘটনায় দুপক্ষের ১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পাথরপ্রতিমায় তৃণমূল বিজেপির সংঘর্ষ। ঘটনায় দুপক্ষের ১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জেলায় হামলা জারি! প্রার্থীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

বিজেপির দাবি, এলাকার পঞ্চায়েতে বিজেপির প্রার্থী পারুল নস্করের বাড়িতে বৈঠক চলছিল। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীদের ৬০ থেকে ৭০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ। লাঠি, রড নিয়ে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

বিজেপির অভিযোগ, পুলিশে খবর দেওয়া হলে, দুজন সিভিক ভলান্টিয়ারকে ঘটনাস্থলে পাঠানো হয়।

তৃণমূলের তরফে অভিযোগ, এলাকায় বাড়িতে বাড়িতে বিজেপির তরফে পতাকা টানানো হচ্ছিল। তখন এক তৃণমূল সমর্থক এর প্রতিবাদ করেন। এই সময় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ শুরু হয়। ঘটনায় তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে খবর সংঘর্ষে দুপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+