BJP Agitation: কয়লা মাফিয়াদের টাকা খাচ্ছে, সুকান্ত- মালব্যদের অপসারণ দাবি করে চরম বিক্ষোভ বিক্ষুব্ধদের
লোকসভা ভোটের আগের চরম অস্বস্তিতে বিজেপি। শহরের রাজ পথে বিজেপি বাঁচাও মঞ্চের মিছিল। মুরলীধর লেনে বিজেপির রাজ্য দফতরের সামনে তুমুল বিক্ষোভ দলীয় কর্মীদের। অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, প্রত্যুষ মণ্ডলদের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন তাঁরা।
কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা খাচ্ছে এই সব বিজেপি নেতারা এমনই অভিযোগ করেছেন তাঁরা। বিক্ষুব্ধদের দাবি লোকসভা ভোটের আগে অপসারণ করতে হবে অমিতক মালব্য, অমিতাভ চক্রবর্তীকে। কেন্দ্রের থেকে টাকা নিচ্ছে নেতারা এমনই অভিযোগ করেছেন তাঁরা।

অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, প্রত্যুষ মণ্ডল, জগন্নাথ চট্টোপাধ্যায়ের ছবি ফ্লেক্স পোড়ানো হয় বিজেপির রাজ্য দফতরের সামনে। জেলা থেকে কয়েকশো বিক্ষুব্ধ বিজেপি কর্মী মিছিল করে বিজেপির রাজ্য দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কয়লা মাফিয়াদের কাছ থেকে এই সব নেতারা টাকা নিচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এমনকী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবিও পোড়ানো হয়।
হঠাৎ করে বিজেপি কর্মীদের অসন্তোষ রীতিমতো চাপ বাড়িয়েছে বিজেপি শিবিরে। বীরভূম, বারাসত, হুগলি থেকে কয়েকশো কর্মী আজ বিজেপির রাজ্য দফতরের সামনে বিক্ষোভ দেখায়। তাঁরা অভিযোেগ করেছেন প্রধানমন্ত্রী মোদীকে দেখে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন।
এখন বাংলার বিজেপি নেতারা টাকা নিয়ে ঠান্ডা ঘরে বসে থাকছে। জনতার আদালতে এই নেতাদের বহিষ্কার করা হচ্ছে বলে হুঙ্কার দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে নিজেদেরও পার্টি থেকে গণবহিষ্কারের কথা বলেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের আগে বিজেপির অন্দরে যে চাপ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications