পুরভোটে সন্ত্রাস নিয়ে বিজেপির বিক্ষোভ! শুভেন্দু-পার্থকে ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা রাজ্যপালের
পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়েলে নেমে তুমুল চিৎকার চেঁচামেচি। কার্যত বিধানসভার মধ্যে ব্যাপক বিশৃঙ্খল অবস্থা। কেউ কারোর কথা শুনতে পারছে না।
পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়েলে নেমে তুমুল চিৎকার চেঁচামেচি। কার্যত বিধানসভার মধ্যে ব্যাপক বিশৃঙ্খল অবস্থা। কেউ কারোর কথা শুনতে পারছে না। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত জড়ো করে রাজ্যপালকে ভাষণ শুরু করার অনুরোধ করেন। এমনকি বিধানসভার অধ্যক্ষও রাজ্যপালকে সংবিধান মেনে বক্তব্য রাখার কথা বলেন।
কিন্তু বিজেপি বিধায়কদের চিৎকার চেঁচামেচিতে কোনও কিছুই শোনা যাচ্ছে না। এই অবস্থায় বিজেপি বিধায়কদের থামানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে শান্ত থাকার কথা বলছেন। এমনকি রাজ্যপালও বিজেপি বিধায়কদের শান্ত হওয়ার কথা বলছেন। কিন্তু কেউ কারোর কথা শোনার মতো অবস্থায় নেই। আর এই অবস্থায় নির্ধারিত সময়ের আধ-ঘন্টারও বেশি হয়ে গিয়েছে রাজ্যপাল ভাষণ শুরু করতে পারেনি।
যদিও ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান। দুজনকে ডেকে সমস্যা সমাধানের চেষ্টা করতে থাকেন। কিন্তু তা ব্যর্থ হয়েছেন। এই অবস্থায় নতুন করে বিধানসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা রাজ্যপালের। যদিও চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্য মহিলা বিধায়করা তাঁকে থামানোর চেষ্টা করেন।
বিজেপি বিধায়কদের দাবি, ভোটের নামে প্রহসন হয়েছেন। সন্ত্রাস হয়েছে। এই ভোট বাতিলের দাবিতে এই বিক্ষোভ চলছে। এই অবস্থায় রাজ্যপালের কাছে এই বিষয়ে যে কোনও ধরনের নিশ্চিয়তা চান। দীর্ঘ বিজেপি বিধায়কদের এই স্লোগান চলার পর এবার পালটা তৃণমূলের বিধায়করাও স্লোগান দিতে শুরু করেছেন। একেবারে টানটান উত্তেজনা বিধানসভার মধ্যে।
যদিও শেষ পর্যন্ত সংবিধান মেনে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যপাল ভাষণ দেন না দুই লাইন পড়ে চলে যান সেদিকেই তাকিয়ে রাজনৈতিকমহল। কিন্তু বিধানসভা সুত্রের খবর, বিক্ষোভ না থামলে কোনও কিছুই বলবেন না রাজ্যপাল জগদীপ ধনখড়।
কার্যত অনেকেই বলছেন এই অবস্থা রাজ্য বিধানসভায় নজিরবিহীন বলেই মত ওয়াকিবহালমহলের। যদিও সরকার সবরকম ভাবে চেষ্টা করছেন যাতে প্রথা মেনে রাজ্যপাল ভাষণ দেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার। এদিনই বিধানসভায় শুরু হয়ে গেল শাসক-বিরোধী সংঘাত। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেয় বিজেপি। আর এরপরেই বিধানসভায় রাজ্যপাল পৌঁছতেই অশান্তির সূত্রপাত। ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications