বনগাঁ পুরসভা নিয়ে জলঘোলা, ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান নিয়োগে অনাস্থা ভোট নিয়ে আবারও জলঘোলা। নিয়ম মেনে ভোট হয়নি এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি।

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান নিয়োগে অনাস্থা ভোট নিয়ে আবারও জলঘোলা। নিয়ম মেনে ভোট হয়নি এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি।

যাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তাঁরাই এখন তৃণমূলে চলে গেছেন। তাই আজকের অনাস্থা ভোট বৈধ নয়--এই অভিযোগে বৃহস্পতিবার আদালতের উল্লেখ পর্বে মামলার অনুমতি চেয়ে উল্লেখ করা হয়। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন।

বনগাঁ পুরসভা নিয়ে জলঘোলা, ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

অন্যদিকে আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে বারাসাত উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কার্যালয়ে আস্থা ভোটের আয়োজন করা হয়েছে। এই আস্থা ভোট করাতে জেলাশাসকের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় পর্যাপ্ত। যেহেতু হাইকোর্ট পুলিশ সুপারকে তার দায়িত্ব দিয়েছিল পর্যাপ্ত পুলিশ মোতায়েনের জন্য। সেইমতো পুলিশ সুপার সকালে জেলার প্রশাসনিক ভবনে কার্যত দুর্গ বানিয়ে ফেলে। পুলিশ ব্যারিকেড করে দেওয়া হয় কর্মীদের আলাদা পরিচয়পত্র দেখিয়ে ভবনে ঢুকতে দেওয়া হয়।

এদিনের পাসপোর্টে যোগ দিতে গিয়েছিলেন পুরসভার ১৩ জন তৃণমূল কাউন্সিলর এবং একজন কংগ্রেস কাউন্সিলর। তবে আস্থাভোটে আর যোগ দিতে দেখা যায়নি বিজেপি ও সিপিএম কাউন্সিলরদের।

উল্লেখ্য, গত ১৬ অগাস্ট আস্থা ভোট নিয়ে সংঘর্ষ হয় তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় জেলাশাসকের দপ্তরে পর্যাপ্ত পুলিশ বাহিনী নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে ভোট করার অনুমতি দেয় আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+