নাছোড় দিলীপরা! রথযাত্রার বিকল্প ভাবনা নিয়ে ফের ফ্রন্টফুটে বিজেপি
রথযাত্রার আশা ছাড়তে রাজি নয় বিজেপি। ফের নবান্নে রাজ্য সরকারের কাছে তাঁরা আবেদন জানিয়েছে বিকল্প ভাবনার মাধ্যমে।
বাংলার রথযাত্রা করতে চেয়ে প্রথনে নবান্নের পর হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে বিজেপি। রথযাত্রা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আর তারপরই কিছুটা স্টান্স বদলেছে গেরুয়া শিবির।

এদিন সকালে রথযাত্রার বিকল্প খুঁজতে বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। হাজির ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বেশ কয়েকজন। আপাতত ঠিক হয়েছে অমিত শাহ রাজ্যে ৫ সভা করবেন। সময় পাওয়া গেলে ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা হতে পারে। এছাড়াও প্রধানমন্ত্রীকে দিয়ে রাজ্যে আরও ২ সভা করানোর চেষ্টা করা হচ্ছে।
বিজেপির বৈঠকে ঠিক হয়েছে আপাতত সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে ৫টি সভা করবেন। ২০ জানুয়ারি মালদহে সভা দিয়ে শুরু হবে। ২১ জানুয়ারি সিউড়ি ও ঝাড়গ্রামে সভা করবেন অমিত শাহ। ২২ জানুয়ারি জয়নগর ও কৃষ্ণনগরে সভা করবেন তিনি। এদিন বৈঠকের মাঝেই সূচি নিয়ে তাঁর সম্মতিও এসে গিয়েছে।
তবে এসবের মধ্যেই রথযাত্রার আশা ছাড়তে রাজি নয় বিজেপি। ফের নবান্নে রাজ্য সরকারের কাছে তাঁরা আবেদন জানিয়েছে বিকল্প ভাবনার মাধ্যমে। সেই গণতন্ত্র বাঁচাও যাত্রায় ২০ ও ২২ জানুয়ারি ১টি করে ও ২১ জানুয়ারি ২টি মিছিল করতে চেয়েছে বিজেপি।
আবেদনে বলা হয়েছে, গঙ্গাসাগর, হলদিয়া, তারাপীঠ, কোচবিহারে বিজেপি রথযাত্রার বিকল্প যাত্রা করতে চায়। এছাড়া শহরের চার জায়গায় সভার কথাও ভেবেছেন বিজেপি নেতৃত্ব। এখন দেখার নবান্ন তার উত্তরে সম্মতি জানায় কিনা।












Click it and Unblock the Notifications