বিতর্কিত মন্তব্যের ভিডিও ফাঁস হতেই মুখ খুললেন কৌশানি! বিজেপি আইটি সেলের বিরুদ্ধ মারাত্মক অভিযোগ
'ঘরে কিন্তু মা বোনেরা আছে, ভেবে চিন্তে ভোট দিস'। প্রচারে বেরিয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানি এমনই মন্তব্য করেন। তারপরেই বিতর্ক পারদ চড়তে শুরু করেছে।
'ঘরে কিন্তু মা বোনেরা আছে, ভেবে চিন্তে ভোট দিস'। প্রচারে বেরিয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানি এমনই মন্তব্য করেন। তারপরেই বিতর্ক পারদ চড়তে শুরু করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে মুকুল রায়কে। ইতিমধ্যেই সশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কৌশানির মন্তব্য। তারপরেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। যদিও পুরো বিষয়টির পিছনে বিজেপির আইটি সেলের কাজ রয়েছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী কৌশানির।

তৃণমূল প্রার্থীর মন্তব্যে বিতর্ক
কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানি প্রচারে গিয়ে বলেছিলেন 'ঘরে কিন্তু মা বনেরা আছে ভেবে চিন্তে ভোট দিবি।'তৃণমূলের তারকা প্রার্থীর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিজেপি অভিযোগ করেছে প্রচারে বেরিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যদি বিজেপির অভিযোগ নস্যাৎ করে প্রার্থী নিজের মন্তব্যের সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি শাসিত বিহার, উত্তর প্রদেশে মেয়েদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে সেটা দেখেই এই মন্তব্য করেছি।এর মধ্যে উস্কানি বা হুমকি দেওয়ার কোনও উদ্দেশ্য বা ইঙ্গিত ছিল না।।

কৌশানির মন্তব্য ঘিরে জোর শোরগোল
এদিকে কৌশানির মন্তব্য ঘিরে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি এই নিয়ে সোচ্চার হয়েছে। কারণ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মুকুল রায়। হেভিওয়েট প্রার্থীর জয় নিয়ে বিজেপি বেশি তৎপর। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বেশ দাপট রয়েছে এলাকায়। এই নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকা। তৃতীয় দফার ভোটের আগে তৎপর বিজেপি। প্রচারে একেবারে কার্পেট বোম্বিং শুরু করতে চলেছে বঙ্গ ব্রিগেড।

বিতর্ক এড়াতে সাফাই কৌশানির
এই ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি লাইভ করেছেন কৌশানি। সেখানে তিনি বলেছেন, গোটা বক্তব্যের মধ্যে খানিকটা অংশ কেটে নিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে বিজেপি। এটা পদ্ম শিবিরের আইটি সেলের কাজ। এমনটাই অভিযোগ তৃণমূল প্রার্থীর। তার দাবি, পুরো ভিডিওটি না দেখিয়ে, নির্দিষ্ট একটা অংশ কেটে নিয়ে তা ভাইরাল করা হচ্ছে । তিনি নিজে কখনও বিরোধী প্রার্থীর প্রতি কটাক্ষ করেননি বলেও দাবি করেন এ দিন । বিজেপি শাসিত রাজ্যে মা-বোনেদের কী অবস্থা, বারবার সে সব জায়গায় হাতরসের মতো ঘটনা ঘটে, তবু প্রশাসন কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করে না, এই প্রক্ষিতেই কথাটা তিনি বলেছেন বলে ওই লাইভ ভিডিওয় দাবি করেন কৌশানী । পাশাপাশি তিনি এও বলেন, ''আমি আমার টিমকে বলব, পুরো ভিডিয়োটি যাতে তাঁরা প্রকাশ করেন। সাধারণ মানুষ যাতে সবটা দেখতে পান।''

বিষয়টি নিয়ে মন্তব্য করতে নারাজ মুকুল
কৌশানির বিতর্কিত মন্তব্যের ভাইরাল ভিডিও সামনে আসতেই হৈচৈ কান্ড। বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিজেপি। তাঁদের দাবি, ভয় দেখিয়ে মানুষের ভোট নেওয়ার চেষ্টা তৃণমূল প্রার্থীর। যদিও এই বিষয়ে এখনও মন্তব্য করতে নারাজ মুকুল রায়। ভাইরাল হওয়া নিয়ে একেবারেই স্পিকটি নট তিনি।












Click it and Unblock the Notifications