ত্রিপুরা মন্ত্রিসভার রদবদলে বিপ্লব দেবের নেতৃত্বেই স্বীকৃতি বিজেপির, নতুন মুখ হচ্ছেন যাঁরা

ত্রিপুরা মন্ত্রিসভার রদবদলে অনুমোদন পেল বিপ্লব দেবের নেতৃত্বই। তাঁর ইচ্ছানুসারে কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিল মন্ত্রিসভার রদবদলে। ছয়জন নতুন মুখ আসতে পারে বলে মনে করছিল রাজনৈতিক মহল। আপাতত তিনজনের নাম প্রকাশ হল।

ত্রিপুরা মন্ত্রিসভার রদবদলে অনুমোদন পেল বিপ্লব দেবের নেতৃত্বই। তাঁর ইচ্ছানুসারে কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিল মন্ত্রিসভার রদবদলে। ছয়জন নতুন মুখ আসতে পারে বলে মনে করছিল রাজনৈতিক মহল। আপাতত তিনজনের নাম প্রকাশ হল। দুই মন্ত্রীকে সরানো হচ্ছে। পরিবর্তে আনা হচ্ছে তিনজনকে। তাঁরা মঙ্গলেই শপথ নেবেন বলে চূড়ান্তও হয়ে গিয়েছে।

ত্রিপুরা মন্ত্রিসভার রদবদলে বিপ্লব দেবের নেতৃত্বেই স্বীকৃতি

রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছিল, ২০২৩-এর বিধানসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে সামনে রেখেই হাঁটবে বিজেপি। ফলস্বরূপ, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুকরণে ত্রিপুরার মন্ত্রিসভাতেও রদবদল হবে। পুরনো মুখ সরিয়ে আনা হবে নতুন মুখ আর অপেক্ষাকৃত বেশিজনকে মন্ত্রিসভায় আনা হবে।

সেপ্টেম্বরের প্রথমেই মন্ত্রিসভার রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছিল। বিজেপির আগাস্টের শেষদিনেই নতুন মন্ত্রীদের শপথ পাঠ করাতে চাইছে। তাই তার আগে সোমবার তিন সম্ভাব্য মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। বিপ্লব দেব ক্যাবিনেটের মন্ত্রী হচ্ছেন ভগবান দাস, রামপ্রসাদ পাল, সুশান্ত চৌধুরী। এঁরা তিনজনেই নতুন মুখ ত্রিপুরার বিধানসভায়।

এই তিনজনের সঙ্গে শোনা যাচ্ছিল বিশ্ববন্ধু সেনের নামও। কিন্তু এখনও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন মেলেনি ওই নামে। তবে তাঁর বা অন্য আরও দু-একজনের মন্ত্রী হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষ সূত্রে শানা গিয়েছে, সমাজ ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী শান্তনা চাকমা ও খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেবকে সরানো হতে পারে।

সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দিল্লিতে জরুরি তলব করা হয়েছিল। সেই সফরেই ঠিক হয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা রদবদলের বিষয়টি। সেখানে বিপ্লব দেবের মতই যে প্রাধান্য পেয়েছে, তা বলাই যায়। সেইমতোই অগাস্টের শেষদিনে মন্ত্রিসভায় রদবদল করে ২০২৩-এর লক্ষ্য স্থির করে দেওয়া হচ্ছে।

বিপ্লবকুমার দেব দিল্লি সফর থেকে ফিরে আসার পরই রদবদলরে সিদ্ধান্ত নেওয় হল। এদিনই বিজেপির কেন্দ্রীয় দুই নেতা আগরতলায় এসেছেন। তাঁরা এসেছেন মূলত বিপ্লব দেব ও সুদীপ রায় বর্মনের মধ্যেকার বিবাদ ঘোচাতে। উভয়কে একসঙ্গে বসিয়ে গোষ্ঠীকোন্দল রোখাই তাঁদের লক্ষ্য। তবে তাঁরা আসার পর বিপ্লব দেব মন্ত্রিসভার রদবদল চূড়ান্ত হওয়ার বিষয়টিও তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, বিপ্লব দেব মন্ত্রিসভার রদবদলের দিনেই সুদীপ রায় বর্মনের নেতৃত্বের একদল বিধায়ক ও প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি একসঙ্গে বৈঠক করে বিপ্লব গেবের বিরুদ্ধে সুর চড়ান। তাই এই পরিস্থিতিতে বিপ্লব-মন্ত্রিসভার সম্প্রসারণ এক বিশেষ দিক ইঙ্গিত করছে। বিজেপি যে বিপ্লব দেবের নেতৃত্বেই হাঁটবে তা স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+