ফের বিজেপিতে ভাঙন, মুকুল রায়ের পরে তৃণমূলে যোগ দিলেন লালমাটি বিষ্ণুপুরের বিধায়ক

বিজেপি (bjp) ছেড়ে তৃণমূলের (trinamool congress) পতাকা হাতে তুলে নিলেন বিধায়ক। বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ (tanmoy ghosh) এদিন তৃণমূল ভবনে গিয়ে সাংবাদিক সন্মেলন করে দল ছাড়ার কথা জানান। তাঁর হাতে তৃণমূলের পত

বিজেপি (bjp) ছেড়ে তৃণমূলের (trinamool congress) পতাকা হাতে তুলে নিলেন বিধায়ক। বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ (tanmoy ghosh) এদিন কলকাতায় তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে সাংবাদিক সন্মেলন করে দল ছাড়ার কথা জানান। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (bratya basu) ।

ব্রাত্য বসুর নিশানায় বিজেপি

ব্রাত্য বসুর নিশানায় বিজেপি

এদিন ব্রাত্য বসু অভিযোগ করেন, বাঙালিকে কোনঠাসা করার রাজনীতি বিজেপি বিধায়করাই মেনে নিচ্ছেন না। নিজের দেশকে ভালবাসার মতোই নিজের জাতিকেও ভালবাসার বোধ থাকবে। কিন্তু বিধায়ক তৃণমূলে যএাগ দিচ্ছেন অস্থির রাজনীতির প্রতি প্রতিবাদ জানিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জানিয়ে তন্ময় ঘোষের তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন তিনি। বিজেপির রাজ্য নেতাদের প্রতি তিনি কটাক্ষ করে বলেন, দিল্লি কিংবা গুজরাত থেকে এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা এই রাজ্যে তাঁদের দলের নেতাদেরও খারাপ লাগছে। তিনি দাবি করেন বিজেপির জন প্রতিনিধিরাই মানতে পারছএন না। তাই রাজ্য বিজেপি নেতাদের প্রতি মুখ খোলার আহ্বান জানান তিনি। তন্ময় ঘোষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন ব্রাত্য বসু।

তৃণমূলে যোগ দেওয়ার পরে প্রতিক্রিয়া

তৃণমূলে যোগ দেওয়ার পরে প্রতিক্রিয়া

তৃণমূলে যোগ দেওয়ার পরে বিষ্ণুপুরে বিজেপি বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের সব থেকে জনপ্রিয় মুখ এবং কাজের মানুষ বলে মন্তব্য করেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়
কে নিজের নেতা বলেও ব্যাখ্যা করেন তিনি। শুরুতেই বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ করেন তন্ময় ঘোষ। বিধানসভা নির্বাচনে বিজেপি বলপূর্বক বামলা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। সর্বত্র কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভয় দেখিয়ে বাঙালির অধিকারের ওপরে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বাংলার ঐতিহ্যকে নষ্ট করার অভিযোগও করেন বিষ্ণুপুরের বিধায়ক। মুখ্যমন্ত্রী জীবন দিয়ে উন্নয়ন করছেন বলেও মন্তব্য করেন বিজেপি ত্যাগী ওই বিধায়ক। দলমত নির্বিশেষে সব দলের জনপ্রতিনিধিদের প্রতি তিনি আহ্বান করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর জন্য।

বিধায়ক পদ ত্যাগ নিয়ে প্রশ্নের উত্তর

বিধায়ক পদ ত্যাগ নিয়ে প্রশ্নের উত্তর

তন্ময় ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি কি বিজেপির বিধায়ক পদ ত্যাগ করেছেন? সেই সময় তিনি উত্তর দেন, এব্যাপারে দলে শীর্ষ নেতৃত্ব যা বলার বলবেন। সঙ্গে সঙ্গে ব্রাত্য বসু বলেন, যা হওয়ার নিয়ম মেনেই হবে।

মুকুল রায় প্রথম বিজেপি বিধায়ক, যিনি তৃণমূলে যোগ দিয়েছেন

মুকুল রায় প্রথম বিজেপি বিধায়ক, যিনি তৃণমূলে যোগ দিয়েছেন

মুকুল রায় এবারের নির্বাচনের পরে প্রথম বিধায়ক যিনি তৃণমূলে যোগ দিয়েছেন। দলত্যাগ করার পরেও বিধায়ক পদ না ছাড়া নিয়ে বিধানসভার পাশাপাশি হাইকোর্টেও শুনানি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+