৫ টাকার কাজে ১ টাকা কাটমানি! নিজের গড়ে অনুব্রতর স্বীকারোক্তিতে জল্পনা

নিজের জেলাতেই ভরা সভায় কাটমানির কথা স্বীকার করে নিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূমের খয়রাশোল ব্লকে বুথ কর্মীসভায় হাজির গয়েছিলেন অনুব্রত। সেখানেই তিনি খয়রাশোলে সরকারি কাজে কাটমান

নিজের জেলাতেই ভরা সভায় কাটমানির কথা স্বীকার করে নিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূমের খয়রাশোল ব্লকে বুথ কর্মীসভায় হাজির গয়েছিলেন অনুব্রত। সেখানেই তিনি খয়রাশোলে সরকারি কাজে কাটমানির কথার উল্লেখ করেন।

সরকারি কাজের সুফল না পাওয়া নিয়ে সরব অনুব্রত

সরকারি কাজের সুফল না পাওয়া নিয়ে সরব অনুব্রত

সরকারি কাজের সুফল সাধারণ মানুষের হাতে না পৌঁছনো নিয়ে সরব বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অভিযোগ, সরকারি কাজের সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।

খয়রাশোলে ৫ টাকায় ১ টা কাটমানি

খয়রাশোলে ৫ টাকায় ১ টা কাটমানি

নেতাদের অভিযোগ নিয়ে কথা বলতে উঠে, অনুব্রত মণ্ডল বলেন, সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে মুখ খুলিও না। খয়রাশোলে ৫ টাকার কাজ করালে ১ টাকা কাটমানি হিসেবে দিতে হয়। তিনি দাবি করেন, সাধারণ মানুষ কিছু পাচ্ছে না এটা ভুল।

শৌচাগার তৈরি না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ

শৌচাগার তৈরি না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ

অনুব্রত মণ্ডলের সামনেই খয়রাশোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটা প্রকাশ্যে চলে আসে। তাঁকে মিটিং-এ ডাকা হচ্ছে না বলে অভিযোগ তোলে পঞ্চায়েত সমিতির সভানেত্রী অসীমা ধীবর। যদিও তাঁর এলাকায় নির্মল শৌচাগার তৈরি সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ তোলে জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। শৌচাগার না তৈরি করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠে আসে।

কাটমানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

কাটমানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

গত বছর নজরুল মঞ্চের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোনও প্রকল্প থেকে কাটমানি খাওয়া চলবে না। জনপ্রতিনিধিদের কাটমানির টাকা ফেরতের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই উত্তাল হয়ে ওঠে রাজ্য। যদি পরবর্তী পর্যায়ে তিনি বলেছিলেন, কাটমানির কথা এভাবে বলতে চাননি। বিজেপি বিকৃত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+